Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় করোনাভাইরাস : কারণ দর্শানোর নোটিশের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি যা বলছেন
জাতীয়

করোনাভাইরাস : কারণ দর্শানোর নোটিশের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি যা বলছেন

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 15, 2020Updated:July 15, 20203 Mins Read

করোনাভাইরাস : কারণ দর্শানোর নোটিশের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি যা বলছেন

Advertisement

কাদির কল্লোল : বাংলাদেশে করোনাভাইরাসের চিকিৎসায় প্রতারণার অভিযোগ ওঠা রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি নিয়ে মন্ত্রণালয়ের নোটিশের জবাব দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

তিনি বলেছেন, তিনি তার যুক্তি এবং তথ্যসহ ব্যাখ্যা মন্ত্রণালয়কে দিয়েছেন।

স্বাস্থ্য সচিব জানিয়েছেন, নোটিশের এই জবাবে মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশে চুক্তিটি করার কথা বলা হয়েছে। এখন মন্ত্রণালয় তা যাচাই করে দেখবে।

বিশ্লেষকরা মনে করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের মুখোমুখি অবস্থানের কারণে করোনাভাইরাস মহামারি মোকাবেলার কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ছে।

রিজেন্ট হাসপাতাল এবং এর মালিক মো: সাহেদের বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ যখন ওঠে, তখন হাসপাতালটির লাইসেন্স না থাকার পরও এর সাথে সরকারের চুক্তি করার বিষয়টি আলোচনায় আসে।

এমন চুক্তি করার দায় কার-এই প্রশ্নও অনেকে তোলেন।

নানা প্রশ্ন এবং আলোচনার মুখে এক সংবাদবিজ্ঞপ্তি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চুক্তিটি করা হয়েছিল।

এই বক্তব্যের ব্যাপারেই স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলেছিলো।

এই সময়সীমার শেষদিনে বুধবার মন্ত্রণালয়ে গিয়ে সচিবের কাছে নোটিশের লিখিত জবাব দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

পরে তিনি বিবিসিকে বলেছেন, তিনি তার জবাবে চুক্তি নিয়ে তাদের বক্তব্যের সমর্থনে যুক্তি এবং ব্যাখ্যা তুলে ধরেছেন।

“যে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে, তার পক্ষে যুক্তি আমরা তুলে ধরেছি। তবে একটা কথা বলি, যেহেতু পদক্ষেপটাই পরিচালক হাসপাতাল শাখার মাধ্যমে হয়েছে, আমি তাকে বলেছিলাম, তার একটা লিখিত বক্তব্য এবং সাপোর্টিং পেপার যেন তিনি দেন। তিনি যে লিখিত জবাব দিয়েছেন, আমি তার ওপর ভিত্তি করেই জবাব পাঠিয়েছি।”

তিনি আরও বলেছেন,”মন্ত্রণালয় এখন বিবেচনা করবে। তারপর মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেয়-সেটা হবে।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চুক্তির করার যে বক্তব্য অধিদপ্তর দিয়েছে, সেই উর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে স্বাস্থ্যমন্ত্রীকে বোঝানো হয়নি বলে অধ্যাপক আজাদ জানিয়েছেন। এরবাইরে তিনি বিস্তারিত কিছু বলেননি।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল মান্নান বলেছেন, মহাপরিচালক নোটিশের জবাবে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশের কথা তুলে ধরেছেন।

“উনি বলেছেন যে, এগুলো মৌখিকভাবে পূর্ববর্তী সচিব মহোদয় বলেছেন। আমি বলেছি যে, আপনার ডকুমেন্ট কোথায়? এখন এই জবাবটা সন্তোষজনক কিনা-সেটা একটু পর্যালোচনা করার সময়তো আমাদের দিতে হবে।”

আগের সচিবকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বদলি করা হয়েছে কিছুদিন আগেই। এখন তার সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই ছবিও ভাইরাল হয়।

এমন প্রেক্ষাপটে অধিদপ্তরের বক্তব্য নিয়ে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকও প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তিনি সাংবাদিকদের বলেছিলেন, চুক্তির বিস্তারিত তিনি জানতেন না এবং অধিদপ্তরের ডিজির আমন্ত্রণে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক একজন পরিচালক ডা: বে-নজীর আহমেদ মনে করেন, মন্ত্রণালয় এবং অধিদপ্তরের মুখোমুখি অবস্থান করোনাভাইরাস মহামারি মোকাবেলায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

“মন্ত্রণালয় এবং অধিদপ্তর হলো একে অপরের পরিপূরক। সেইখানে যদি কেউ হতোদ্যম হন বা একটু সমস্যা থাকে, তাহলে কিন্তু তার প্রভাবটা পড়বে, আমাদের কাজগুলো আরও শ্লথ হবে। যেটা ইতিমধ্যে কিছুটা হয়েছেও বটে।”

বিশ্লেষকদের অনেকে বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি সামলাতে সংশ্লিষ্ট বিভাগগুলো যেহেতু হিমশিম খাচ্ছে, তখন অন্য সব আলোচনার প্রেক্ষাপটে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সংক্রামক রোগ কর্মসূচির সহযোগী পরিচালক ডা: মাহফুজা রিফাত বলেছেন, “এখন যেটা হচ্ছে, করোনাভাইরাস মোকাবেলায় আমরা সবকিছু ছেড়েই দিয়েছি মানে নিজের নিয়মে চলছে। এখন তাকিয়ে দেখা এবং চিকিৎসার ওপর নির্ভর করা ছাড়া কোন উপায় নাই।”

তিনি আরও বলেছেন, “সাম্প্রতিক সময়ে আমরা মিডিয়াতে যে দেখতে পাচ্ছি নতুন কিছু ঘটনা উঠে এসেছে। রিজেন্ট হাসপাতাল বা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয় উঠে এসেছে। সেগুলো নিয়ে আমরা কভিড১৯ নিয়ন্ত্রণ ও চিকিৎসার আসল কাজ থেকে যেন সরে না যাই।”

তবে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করেছেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তাদের কাজে কোন স্থবিরতা বা শৈথিল্য আসেনি।  সূত্র : বিবিসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026

Latest News

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa