Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি করোনা নিয়ে বিএনপির আন্দোলনের ইচ্ছা পূরণ হয়নি: তথ্যমন্ত্রী
রাজনীতি

করোনা নিয়ে বিএনপির আন্দোলনের ইচ্ছা পূরণ হয়নি: তথ্যমন্ত্রী

By Saiful IslamJanuary 16, 20212 Mins Read

করোনা নিয়ে বিএনপির আন্দোলনের ইচ্ছা পূরণ হয়নি: তথ্যমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা নিয়ে বিএনপির আন্দোলনের ইচ্ছা পূরণ হয়নি।

তথ্য মন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে বিএনপি আন্দোলন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই ইচ্ছা পূরণ হয়নি। এখন তারা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করতে চায়। কিন্তু তাদের সেই আকঙ্খাও পূরণ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যথাসময়ে ভ্যাকসিন নিয়ে আসার ব্যবস্থা করেছে।’

হাছান মাহমুদ বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামুতে বঙ্গবন্ধু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি মনে করেছিল করোনা আসার পর অনাহারে দেশে হাজার হাজার মানুষ মারা যাবে। বিএনপি আন্দোলনে নামবে। কিন্তু তাদের সেই ইচ্ছা পূরণ হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে একজন লোকও অনাহারে মারা যায়নি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন ভ্যাকসিন নিয়ে কথা বলছে। তারা প্রথমে বলেছে সরকার ভ্যাকসিন পাবে না। তাদের এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন তারা বলছে ভ্যাকসিনের দাম বেশি। মন্ত্রী বলেন, ‘বিএনপি একের পর এক মিথ্যা কথা বলছে। আওয়ামী লীগ সরকারের উদ্যোগে সময় মতো মানুষ ভ্যাকসিন পাবে।’

‘যারা উন্নয়ন পছন্দ করে না তারা শুধু সরকারের সমালোচনা করে’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘আজ উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে যাচ্ছে। শেখ হাসিনার সরকার বয়স্ক ও বিধবা ভাতা চালু করেছে। মাতৃত্ব ভাতা চালু করেছে। এমনকি স্বামী পরিত্যক্তাদের জন্যও ভাতা চালু করেছে। এমন নজির ইউরোপ আমেরিকার মত উন্নত দেশেও নেই।’

তিনি বলেন, বাংলাদেশ আগে ছিল খাদ্য ঘাটতির দেশ। এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। আগে ছিল ‘বটমলেস বাস্কেট’। এখন ‘উপচেপড়া ঝুড়ির দেশ’। দেশের এই বদলে যাওয়া কোনো যাদু মন্ত্র বলে হয়নি। আওয়ামী লীগ সরকারের কারণে হয়েছে। শেখ হাসিনার সাহসী ও যাদুকরি নেতৃত্বের কারণে হয়েছে।

রামু খিজারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু উৎসবের চতুর্থ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন ও স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

নুরুল ইসলাম সুজন বলেন, বিএনপির কথা ও কাজে মিল নেই। তারা শুধু মিথ্যা অভিযোগ করে সরকারের সমালোচনা করে। দেশের উন্নয়ন দেখে তাদের মাথা ঠিক নেই।

মন্ত্রী বলেন, সরকার দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আগামী বছরের শেষ নাগাদ রেল লাইন নির্মাণ কাজ শেষ হবে। রাজধানী ঢাকা থেকে ট্রেনে চড়ে মানুষ কক্সবাজার ভ্রমণে আসতে পারবে। খবর বাসস’র।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa