
আজ এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ এক হাজার ৪১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৭০ হাজার ৭১ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৪৮ লাখ ৬ হাজার ২৫৩টি এবং উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৫৪ লাখ ১ হাজার ৫৫৪ জন।
অন্যদিকে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১১৬ কোটিরও বেশি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার এবং বিতরণ করা হয়েছে ৭৯ কোটি ২৬ লাখ ১৬ হাজার। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২১ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৮৫১ টাকা।
এতে উপকারভোগী পরিবার সংখ্যা ছয় লাখ ৭৬ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ১৩ লাখ ৯৪ হাজার ৭১৮ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



