
নেইমার অবশ্য এই দানের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। তবে ব্রাজিলের টেলিভিশন চ্যানেল এসবিটি বিষয়টি প্রকাশ করে দেয়। একই সঙ্গে পিএসজি ফরোয়ার্ডের দানের অঙ্কটাও জানিয়ে দিয়েছে তারা। টেলিভিশন চ্যানেলটি নেইমারের দানের বিষয়টি প্রকাশ করার ব্যাখ্যাও অবশ্য দিয়েছে। একটি অনুষ্ঠানে তারা বলেছে, ‘সে চাইছিল এই দানের বিষয়টি যেন গোপন থাকে, প্রচার করা না হয়। কিন্তু আমরা এটা জনসমক্ষে আনার কারণ একটাই-কারও ভালো কাজের প্রচার আমরা সব সময়ই করতে চাই।’
টেলিভিশন চ্যানলেটির আরও একটি উদ্দেশ্য আছে, ‘আমাদের কাছে তথ্যটি আছে। এটা নিঃসন্দেহে ভালো একটি কাজ। খুব ইতিবাচক ব্যাপার। আর আমরা চাই এটা দেখে অন্য ক্রীড়া তারকাও তাদের মতো করে এগিয়ে আসুক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



