
সোমবার (১ মার্চ) উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে সস্ত্রীক টিকা নিয়েছেন তিনি। এ সময় তার গাড়িচালক হেলাল উদ্দিনও টিকা নেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রায় এক মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে স্ত্রী রাহাত আরাকে নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন বিএনপি মহাসচিব।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনসহ বেশ কিছু নেতা টিকা গ্রহণ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



