Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় করোনার টিকা যাতে সবাই পায়: রাষ্ট্রপতি
জাতীয়

করোনার টিকা যাতে সবাই পায়: রাষ্ট্রপতি

By Saiful IslamSeptember 23, 20202 Mins Read

করোনার টিকা যাতে সবাই পায়: রাষ্ট্রপতি

Advertisement
জুমবাংলা ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের টিকা যাতে সবাই পায় সেজন্য উন্নত দেশ ও বহুজাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার বাংলাদেশে নিযুক্ত সুইডেন, স্পেন এবং নরওয়ের রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ কথা জানান। খবর বাসসের।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ তিন দেশের সাথে পারস্পরিক সম্পর্ককে বাণিজ্য-বিনিয়োগসহ বহুপাক্ষিক ক্ষেত্রে সম্প্রসারণে আগ্রহী। দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূতরা দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের প্রতিটি ক্ষেত্রকে কাজে লাগাতে আন্তরিক প্রয়াস চালাবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

আবদুল হামিদ রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার জন্য সুইডেন, স্পেন ও নরওয়ে সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে তারা মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বিশ্ববাসী সম্ভাব্য স্বল্পতম সময়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মহামারীর হাত থেকে রক্ষা পাবে। তিনি করোনার ভ্যাকসিন ধনী-গরিব নির্বিশেষে সব রাষ্ট্রই যাতে পেতে পারে সে জন্য উন্নত দেশ ও বহুজাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ স্প্যানিশ ভাষায় অনুবাদে সহযোগিতার জন্য স্পেন সরকারকে ধন্যবাদ জানান। নবনিযুক্ত রাষ্ট্রদূতদের দায়িত্ব পালনকালে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূতরা বলেন, তারা বাংলাদেশের সাথে স্ব স্ব দেশের বিদ্যমান সম্পর্ক জোরদারে সার্বিক প্রয়াস অব্যাহত রাখবেন। রাষ্ট্রদূতরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026
Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

June 25, 2026

Latest News

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa