
এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) উদ্যত হয়েছে আইপিএল খেলতে যাওয়া সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নিতে।
কলকাতার হয়ে সাকিব আর রাজস্থানের হয়ে খেলছেন মুস্তাফিজ। চলতি মাসের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় ১৯ তারিখে দুজনের দেশে ফেরার কথা থাকলেও বিসিবি এখন আগেভাগেই তাদের ফেরানোর উদ্যোগ নিতে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আইপিএল স্থগিত খবরটা কেবল শুনলাম। এখনও সাকিব-মুস্তাফিজের সঙ্গে যদিও যোগাযোগ হয়নি এখনও। তবে স্থগিত যেহেতু হয়েছে তাই সেখানে থাকার কারণ নেই। আমরা চেষ্টা করব বিশেষ ব্যবস্থায় ওদের দেশে ফেরানোর।
গতকাল সোমবার নিজাম উদ্দিন চৌধুরী জানান, দুজনকে ফেরাতে ফেরানোর পর দুজনের কোয়ারেন্টিন সংশ্লিষ্ট বিষয়গুলো কেমন হবে তা জানতে স্বাস্থ্যমন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিসিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



