
প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই জ্যেষ্ঠ সংবাদকর্মী নিজের বাসায় সঙ্গনিরোধ (আইসোলেশন) অবস্থায় ছিলেন। সোমবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসহ সব বিষয়ে প্রথম আলো ওই সংবাদকর্মী ও তার পরিবারের পাশে রয়েছে।
এ অবস্থায় সোমবার থেকে পত্রিকাটির প্রায় শতভাগ কাজ বাসা থেকে সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকেই কাজ করছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম দিক থেকেই পত্রিকাটির সিংহভাগ কর্মী বাসায় বসে কাজ করে আসছিলেন।
করোনা দুর্যোগকালীন অবস্থায় প্রধান কার্যালয় কার্যত বন্ধ রেখে পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রথম আলো কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



