Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমিত হওয়ার প্রধান চারটি উপসর্গের যে কোনো একটি থাকলেই নমুনা পরীক্ষার নির্দেশনা দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

শনিবার দেশের সব সিভিল সার্জন/ হাসপাতাল তত্ত্বাবধায়ক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যক্তির যদি জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের মধ্যে এক বা একাধিক উপসর্গ দেখা যায় তার নমুনা সংগ্রহ করতে হবে।

আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা ও বিভ্রান্তি এড়াতেই এই নির্দেশনা দিয়েছেন তারা।

তিনি বলেন, সংক্রামক রোগের ক্ষেত্রে নমুনা সংগ্রহের প্রচলিত নিয়ম অনুযায়ী শুরুর দিকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে বিদেশফেরত ব্যক্তি কিংবা তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এই নির্দেশনাটি হালনাগাদ করা হয়েছে। এর ফলে করোনা নমুনা সংগ্রহ নিয়ে জটিলতা ও বিভ্রান্তি কমবে বলে আশা করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.