Advertisement

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারনে থমকে গেছে পুরো বিশ্ব। কঠিন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও অসহায়-দুস্থদের জীবন।

আর এই নিম্ন আয়ের মানুষ ও অসহায়-দুস্থদের সহায়তা করছে ‘ফুটস্টেপস’ নামের একটি দাতব্য সংস্থা। বিত্তবানদের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে নিম্ন আয়ের মানুষদের জন্য খাবার সামগ্রী বিতরণ করছে সংস্থাটি।

এই সংস্থার সাথে যুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ফুটস্টেপস’ নিজেদের পেইজে একটি বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে।

বিবৃতিতে ‘ফুটস্টেপস’ বলেছে, আমাদের কোভিড-১৯ পুনর্বাসনের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে খাদ্য সরবরাহের জন্য ব্যাপক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। তামিম আমাদের মিশনে যোগ দিয়েছেন এবং আপনিও আমাদের যতটা সম্ভব খাদ্য সংগ্রামী পরিবারগুলিতে পৌঁছাতে এবং তাদের এই মহামারি থেকে বাঁচতে সহায়তা করতে পারেন।

আমরা আপনাকে এগিয়ে আসার এবং যা কিছু দান করার তাগিদ দেওয়ার জন্য অনুরোধ করি, কারণ আপনার সামান্যতম পরিমাণ দানও একটি জীবন বাঁচাতে পারে। আমরা বর্তমানে পুরো সপ্তাহে চারজনের একটি পরিবারের জন্য ৬৮০ টাকার খাদ্য প্যাকেজ সরবরাহ করছি।

সাহায্য করার মাধ্যম:
বিকাশ একাউন্ট : +৮৮০১৮৩২৩৯২৬৫৯ (ব্যক্তিগত)
অথবা ব্যাংক ট্রান্সফার শাখা
ব্র্যাক ব্যাংক, গুলশান শাখা

footsteps Foundation

Account number : 1501202933961001

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.