
এর বাহিরে নতুন করে আরও বাংলাদেশি কর্মী দেশে ফেরতের অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমস্যা হলো তেলের দাম কমে গেছে। তাদের বড় আয় হলো তেল। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দায় আমাদের মতো তারও ভুগছে। ফলে তারা যতদূর পারছে বৈধ কর্মীদের ছাঁটাই করে ফেরত পাঠাচ্ছে।’ মূলত অর্থনৈতিক সমস্যার কারণে বাংলাদেশিকর্মীদের দেশে ফেরত আসতে হচ্ছে বলে জানান মন্ত্রী। একইসঙ্গে আর একজনকর্মীও দেশে ফেরত আসুক চান না তিনি।
এর আগে গত ১৫ এপ্রিল ও ৯ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৃতীয় ও দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। আর ৫ এপ্রিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



