
করোনাভাইরাসের দেশে ব্যাপক বিস্তার ঠেকাতে দেশের সব মানুষকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার; তা মানতে গিয়ে জীবিকার সঙ্কটে পড়েছে গরিব মানুষ।
সেই ধরনের ২০০ পরিবারকে সাত কেজি করে চাল, তিন কেজি করে আলু, আধা কেজি করে ডাল, আধা লিটার করে সয়াবিন তেল, আধা কেজি করে লবণ ও একটি করে মাস্ক দেন রাঙামাটির দুই দলের নেতারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেন সেলিম, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ প্রমুখ।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও চারজন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৯ জন।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৩৮ জনের। যাদের নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তার বয়স ২০ বছর। তিনি একজন নারী।
আগে থেকে যারা আক্রান্ত ছিলেন তাদের মধ্যে আরও চারজন সুস্থ হয়ে উঠেছেন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৯ জন। নতুন যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে ৮০ বছরের একজন বৃদ্ধও রয়েছেন। এছাড়া সুস্থদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্সও রয়েছেন।
ফ্লোরা বলেন, গত দুদিন রোগী না পাওয়ার খবরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘরের বাইরে মানুষ বের হওয়ার খবর পাওয়া গেছে। একদিন রোগী শনাক্ত না হলে বাংলাদেশ করোনামুক্ত মনে করার কোনো কারণ নেই। তাই সবাইকে আমাদের পরামর্শ মেনে ঘরে থাকতে হবে।
ব্রিফিংয়ের শুরুতে বিশ্ব পরিস্থিতি তুলে ধরেন ডা. ফ্লোরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



