Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কর্তৃপক্ষের দ্বন্দ্বে ঢাকার রাস্তায় রাস্তায় ঝুলছে বিরক্তিকর তার
জাতীয় স্লাইডার

কর্তৃপক্ষের দ্বন্দ্বে ঢাকার রাস্তায় রাস্তায় ঝুলছে বিরক্তিকর তার

By Sibbir OsmanJanuary 5, 20203 Mins Read

জুমবাংলা ডেস্ক : জাতীয় টেলিযোগাযোগ ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) এবং ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্বের কারণে এখনও সফলতার মুখ দেখেনি ঢাকা শহরকে তারমুক্ত করার সরকারি পদক্ষেপ।খবর-ইউএনবি।

কর্তৃপক্ষের দ্বন্দ্বে ঢাকার রাস্তায় রাস্তায় ঝুলছে বিরক্তিকর তার
ফাইল ছবি
Advertisement

সরকারি সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিভাগের গঠিত একটি কমিটি দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ করেছে এবং এটিকে বিদ্যুতের তারের ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সূত্র অনুযায়ী, গত ৩১ অক্টোবর এক বৈঠকে যুগ্মসচিব (সুশাসন ও পরিচালনা) আবুল খাইন মো: আমিনুর রহমানের নেতৃত্বে কমিটি গঠন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য হুমকিম্বরূপ বৈদ্যুতিক খুঁটিগুলোর সাথে ঝুলে থাকা সব তার অপসারণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে করণীয় সম্পর্কে প্রতিবেদন দিতে ১৫ দিনের সময় বেধে দেয় বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায়, আগামী কয়েক বছরের মধ্যে মাথার উপর ঝুঁলে থাকা বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশ টিভি লাইনের তারসহ সকল তার ভূগর্ভস্থ করতে সরকারি পরিকল্পনার অংশ হিসেবেই এসকল পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ধানমন্ডি ও গুলশান এলাকায় ঝুলন্ত সব বৈদ্যুতিক তার ভূগর্ভস্থ করার প্রকল্প হাতে নিয়েছে শহরে বিদ্যুত বিতরণে নিযুক্ত প্রতিষ্ঠান ডিপিডিসি এবং ডেসকো।

সরকারি সূত্র জানায়, বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈদ্যুতিক তার অপসারণে বিতরণ সংস্থাগুলোর বারবার ব্যর্থতার কারণ অনুসন্ধানে সম্প্রতি এনটিটিএন এবং আইএসপি সংস্থাগুলোর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে বৈঠকে বসে বিদ্যুৎ বিভাগের গঠিত কমিটি এবং এই সমস্যার সমাধান খুঁজে পান তারা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামিট কমিউনিকেশনস লিমিটেড (এসসিএল) এবং ফাইবার এট হোম (এফএএইচ) এনটিটিএন হিসেবে কাজ করছে এবং নগরীতে তাদের মূল ইন্টারনেট নেটওয়ার্ক পরিচালনার জন্য ভূগর্ভস্থ তার স্থাপন করেছে যখন ঝুলন্ত তারের মাধ্যমে বাসাবাড়ি এবং বিভিন্ন অফিসে ইন্টারনেট সংযোগ দেয়ার জন্য কাজ করছে স্থানীয় প্রায় ১৭৩৪টি বৈধ এবং প্রায় ৫০০০ অবৈধ ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠান।

নিয়ম অনুযায়ী, বাসাবাড়ি এবং অফিসগুলোতে ইন্টারনেট পরিষেবা প্রদানের ক্ষেত্রে আইএসপি প্রতিষ্ঠানগুলোর এসসিএল এবং এফএএইচ থেকে সংযোগ নেয়ার কথা।

তবে আর্থিক ব্যয়ের কারণে আইএসপিগুলো লেবেল ডিস্ট্রিবিউশন প্রটোকল (এলডিপি) বা অ্যাক্সেস পয়েন্ট (এপি) থেকে সংযোগ নিচ্ছে না বলে এনটিটিএন প্রতিষ্ঠানগুলোর অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

অন্যদিকে প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে এনটিটিএন সংস্থাগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় বা তাৎক্ষণিক সমাধান না পাওয়ায় এলডিপি বা এপির কাছ থেকে ইন্টারনেট সংযোগ নিতে অনেকের অনাগ্রহ আছে বলে অভিযোগ করেছে আইএসপি প্রতিষ্ঠানগুলো।

এছাড়া, এনটিটিএন তাদের এলডিপি বা এপি থেকে ইন্টারনেট সংযোগ দেয়ার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ আদায় করছে বলে আইএসপি প্রতিষ্ঠানগুলোর বরাত দিয়ে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এমন পরিস্থিতিতেই আইএসপি প্রতিষ্ঠানগুলো নির্বিচারে তার ঝুলিয়ে রাখছে এবং বাসা ও অফিসগুলোতে ইন্টারনেট সংযোগ প্রদান করছে উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়, এই বিষয়ে কেবলমাত্র বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পদক্ষেপ নিতে পারে এবং দ্বন্দ্বের নিরসন করতে পারে।

শেষ পর্যন্ত, বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ডিপিডিসি এবং ডেসকোর সাথে সমন্বয়ের মাধ্যমে ঝুলন্ত তারগুলো ভূগর্ভস্থ করার জন্য ১১ দফা সুপারিশ গ্রহণ করেছে বিদ্যুৎ বিভাগের গঠিত কমিটি।

বিচ্ছিন্নভাবে ঝুলে থাকা ইন্টারনেট, বিদ্যুৎ এবং ডিশ লাইনের তারগুলো শুধুমাত্র বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার জন্যই হুমকি নয়, এগুলো রাজধানীর সৌন্দর্য বৃদ্ধির জন্য সরকারি পদক্ষেপের ক্ষেত্রেও বড় বাধা তৈরি করেছে বলে উল্লেখ করেছে ওই কমিটি।

যোগাযোগ করা হলে বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, তিনি ইতোমধ্যে এ বিষয়ে প্রতিবেদন পেয়েছেন এবং এনটিটিএন ও আইএসপি সংস্থাগুলোর সাথে আবারও বৈঠকে বসার পরিকল্পনা করছেন।

তিনি জানান, ‘বৈঠকের পর আমরা তাদের কিছু পরামর্শ দেব। তারা যদি এটি অনুসরণ না করে তাহলে বিদ্যুতের খুঁটিতে অলসভাবে ঝুলে থাকা তার অপসারণের ক্ষেত্রে বাধাপ্রদানকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa