Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কলকাতাকে উড়িয়ে দুইয়ে ব্যাঙ্গালুরু
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কলকাতাকে উড়িয়ে দুইয়ে ব্যাঙ্গালুরু

By Saiful IslamOctober 22, 20202 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : ব্যাটসম্যানরাই ম্যাচটা শেষ করে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের। লক্ষ্য মাত্র ৮৫ রানের। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে আর কী মিরাকলে আটকে রাখতে পারতেন কলকাতার বোলাররা!

না, মিরাকল ঘটেনি। ছোট লক্ষ্য সহজেই পেরিয়েছে ব্যাঙ্গালুরু। ৮ উইকেট আর ৩৯ বল হাতে রেখে পাওয়া জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে বিরাট কোহলির দল।

রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ব্যাঙ্গালুরুকে ৪৬ রান এনে দেন দেবদূত পাডিক্কেল আর অ্যারন ফিঞ্চ। লুকি ফার্গুসনের করা ইনিংসের সপ্তম ওভারে তিন বলের ব্যবধানে এই দুই ওপেনারকে হারিয়েছিল ব্যাঙ্গালুরু।

ফিঞ্চ উইকেটের পেছনে ক্যাচ দেন ২১ বলে ১৭ করে, ১৭ বলে ২৫ রান করে কামিন্সের থ্রোতে রানআউট হন পাডিক্কেল। তবে এরপর আর দলকে কোনো বিপদে পড়তে দেননি গুরকিরাত সিং আর বিরাট কোহলি। গুরকিরাত ২৬ বলে ২১ আর কোহলি ১৭ বলে ১৮ রানে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।

এর আগে আবুধাবিতে ব্যাঙ্গালুরুর বোলারদের তোপে ৮ উইকেটে মাত্র ৮৪ রানে থামমে ইয়ন মরগ্যানের কলকাতা।

টস জিতে ব্যাট করতে নামাই যেন কাল হয় কলকাতার। শুরুতেই মোহাম্মদ সিরাজের তোপের মুখে পড়ে দলটি। ১৪ রানের মধ্যে হারায় ৪ উইকেট, এর মধ্যে সিরাজেরই শিকার ৩ ব্যাটসম্যান।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই আগুন ঝরাতে থাকেন সিরাজ। ওভারের তৃতীয় বলে দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান রাহুল ত্রিপাথিকে (১), চতুর্থ বলে সরাসরি বোল্ড নীতিশ রানা (০)।

পরের ওভারে শুভমান গিলকে (১) সাজঘরের পথ দেখান নবদ্বীপ সাইনি। চতুর্থ ওভারে আবার সিরাজ। টম ব্যান্টন চাপের মুখেও হাত খুলে খেলতে চেয়েছিলেন। ৮ বলে একটি করে চার ছক্কায় ১০ রান করা এই ব্যাটসম্যানকে উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্সের ক্যাচ বানান সিরাজ।

সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি কলকাতা। দিনেশ কার্তিক (৪), প্যাট কামিন্সও (৪) হন ব্যর্থ। চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে যা একটু লড়েছেন ইয়ন মরগ্যান। তবে চাপ নিয়ে আর কত খেলা যায়!

ইনিংসের ১৬তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন মরগ্যান। ৩৪ বলে ৩ চার আর ১ ছক্কায় করেন ৩৩। শেষদিকে কুলদ্বীপ যাদবের ১৯ বলে ১২ আর লুকি ফার্গুসনের ১৬ বলে ১৯ রানে লজ্জাটা একটু কমায় কলকাতা।

ব্যাঙ্গালুরুর বোলারদের মধ্যে সবচেয়ে সফল সিরাজ, ৪ ওভারে মাত্র ৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন এই পেসার। লেগস্পিনার ইয়ুজবেন্দ্র চাহাল পান ২ উইকেট।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

February 2, 2026
আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

February 2, 2026
সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

February 2, 2026
Latest News
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.