
আন্তর্জাতিক ডেস্ক : সিংহের খাঁচার ভেতর লাফ দিলেন এক ব্যক্তি। এর পরে ওই লোকটি সিংহ টেনে নিয়ে যায়। আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার আলিপুর চিড়িয়াখানায়।
এদিন সকালে আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়েন ৪০ বছরের ওই ব্যক্তি (৪০)। সিংহটি তাঁকে টেনে নিয়ে যায়। ওই ব্যক্তির কাঁধে থাবা বসিয়ে দেয়। বিষয়টি সিংহের তদারককারীর নজরে আসতেই কোনওক্রমে গৌতম গুছাইত নামে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।
আহত লোকটিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথম ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডান পা এবং ডান কাঁধে আঘাত পেয়েছেন ওই ব্যক্তি। পায়ের ক্ষত বেশি। ডান কাঁধ-সহ একাধিক জায়গায় আঁচড় আছে। ক্ষতস্থান যাতে বিষিয়ে না যায়, সেজন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। কথাও বলেছেন তিনি।
কিন্তু কীভাবে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন ওই ব্যক্তি? চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, টিকিট কেটে সাধুবেশে চিড়িয়াখানায় ঢুকেছিলেন গৌতম। চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। তারইমধ্যে সিংহের খাঁচার সামনে এসে খাঁচার দেয়াল থেকে ঝাঁপ দেন। ঘটনায় চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গেছে, সিংহের খাঁচায় ঢুকে পড়া ওই ব্যক্তির বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


