
নিহত চিকিৎসকের নাম কাজী সাবিরা রহমান লিপি (৪৭)। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের কর্মরত ছিলেন বলে জানিয়েছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রব্বানী।
তিনি বলেন, ৫০/১ ফাস্ট লেনের বাসা থেকে ওই নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার পিটে ও গলায় জখমের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই চিকিৎসককে হত্যা করা হতে পারে।
এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।
যে বাসায় ওই চিকিৎসক থাকেন সেখানে আরও দুটি রুম সাবলেট দেওয়া আছে। ডা. সাবিরা ওই ফ্ল্যাটে নিজের কক্ষে একাই থাকতেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হচ্ছে।
ওই ভবনের মালিক ও ফ্ল্যাটের সহ ভাড়াটিয়ারা (সাবলেট) থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



