
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহফুজা আফরোজ লাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। নিহত চালকের বয়স ৩০, অন্য দুজনের মধ্যে একজনের বয়স ১৫ ও অপরজনের ২৪। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম পরিচয় জানা যায়নি। নিহত তিনজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাহফুজা আফরোজ লাকী জানান, কল্যাণপুর খালেক পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় পূর্ব পাশে একটি প্রাইভেটকার বিকল হয়ে যায়। তখন ওই প্রাইভেটকারের চালক দুইজন পথচারীর সহায়তায় গাড়িটি সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ফাঁকা সড়কে দ্রুতগামী অপর একটি প্রাইভেটকার সজোরে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুজন সহায়তাকারীসহ বিকল প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



