Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কসমস সেন্টারে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রদর্শনী দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
জাতীয়

কসমস সেন্টারে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রদর্শনী দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

By Hasan Majorজানুয়ারি 16, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক:  বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার শনিবার ‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’ শীর্ষক দুই মাসব্যাপী চলমান শিল্পকর্ম প্রদর্শনী পরিদর্শন করেছেন। খবর ইউএনবি’র।

এসময় তিনি ‘অসাধারণ এ দেশের’ ইতিহাসকে এগিয়ে নিতে শিল্পীদের প্রচেষ্টার প্রশংসা করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘উদযাপনের এটাই সঠিক সময় বলে আমার মনে হয়।’

কসমস গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খান, ইন্ডিপেডেন্টি ইউনিভার্সিটির সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের পরিচালক, কসমস ফাউন্ডেশনের অনারারি অ্যাডভাইজার এমিরিটাস ও সাবেক কূটনীতিক তারিক আহমদ করিম এবং সংবাদ সংস্থা এপি’র ব্যুরো চিফ জুলহাস আলম এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে মাসুদ জামিল বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সত্যিকারের পরীক্ষিত বন্ধু…যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ককে আমরা দীর্ঘস্থায়ী এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে দেখে থাকি।’ শিল্পকর্ম প্রদর্শনীর বিষয়ে কসমস গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক বলেন, এখানকার প্রতিটি শিল্পকর্ম নিজস্ব ভঙ্গিতে অনন্য এবং আকর্ষণীয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গ্যালারি কসমস সম্প্রতি কসমস আতেলিয়ার৭১-এর সাথে যৌথভাবে কসমস ফাউন্ডেশনের সহায়তায় বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এক আর্ট ক্যাম্পের আয়োজন করে জানিয়ে তিনি বলেন, শিল্প প্রতিদিনকার বেঁচে থাকার জন্য অপরিহার্য নাও হতে পারে, তবে সমাজ ও সংস্কৃতির টিকে থাকার জন্য দীর্ঘমেয়াদে এটি আবশ্যক।

গত বছরের ১৫ ডিসেম্বর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আনুষ্ঠানিকভাবে এ শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আয়োজিত আর্ট ক্যাম্পে প্রখ্যাত শিল্পী অলকেশ ঘোষ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, নাসির আলী মামুন, বিশ্বজিৎ গোস্বামী, রত্নেশ্বর শুত্রধর, রাসেল কান্তি, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী, মানিক বনিক, জয়ন্ত সরকার, আজমল হোসেন, ফিদা হোসেন, অমিত নন্দী, দিদারুল লিমন, তামান্না আফরোজ, ফাহিম চৌধুরী, মিসকাতুল আবির, প্রসূন হালদার, হাসুরা আক্তার রুমকি ও সুরভী আক্তার অংশ নেন। আর্ট ক্যাম্পে অংশ নিয়ে তাদের আঁকা শিল্পকর্মগুলো দিয়েই প্রদর্শনীটি করা হচ্ছে।

কসমস সেন্টারে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি অব্যাহত থাকবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে একসাথে মাত্র ২০ জন দর্শনার্থী পরিদর্শনের সুযোগ পাবেন।

মার্কিন রাষ্ট্রদূত তার ছেলে অ্যান্ড্রু মিলারকে সাথে নিয়ে কসমস সেন্টারে সংবাদ সংস্থা ইউএনবি’র নিউজরুম এবং এপি‘র বাংলাদেশ কার্যালয়সহ কসমস গ্রুপের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

এ সময় পরিদর্শনে আসার আমন্ত্রণ ও আতিথেয়তার জন্য কসমস গ্রুপকে ধন্যবাদ জানান তিনি।

এর আগে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এ শিল্প প্রদর্শনী পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় দর্শনার্থীদের সব সময় মাস্ক পরে থাকা এবং পরস্পর থেকে যথাযথ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ভক্তদের নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

ভক্তদের নজর কাড়ছে দেড় লাখ টাকার ‘ব্রাজিল বাড়ি’!

জুন 14, 2026
ঢাকা–নারিতা ফ্লাইট

ঢাকা–নারিতা ফ্লাইট ফের শুরু আগামী ২৭ জুলাই

জুন 14, 2026
Bank

ইসলামী ব্যাংককে জামায়াতমুক্ত করতে গভর্নরের নির্দেশনা

জুন 14, 2026
Latest News
ভক্তদের নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

ভক্তদের নজর কাড়ছে দেড় লাখ টাকার ‘ব্রাজিল বাড়ি’!

ঢাকা–নারিতা ফ্লাইট

ঢাকা–নারিতা ফ্লাইট ফের শুরু আগামী ২৭ জুলাই

Bank

ইসলামী ব্যাংককে জামায়াতমুক্ত করতে গভর্নরের নির্দেশনা

যুবদল নেতা

নারীকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

বেনজীর

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

Health

‘নারীদের জন্য দেড় হাজার শয্যার দুটি স্পেশালাইজড হাসপাতাল হবে’

নতুন পে স্কেল

নতুন পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন, গেজেট প্রকাশ কবে?

প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষকদের বদলি এখন স্থানীয় প্রশাসনের কমিটির মাধ্যমে

শিক্ষামন্ত্রী

শিক্ষকদের অবসরভাতা দিতে দেরির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

জিরো কুপন বন্ডে বিনিয়োগকারীর আয়ে কর বসছে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa