Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কাঁচা মরিচ শুকিয়ে বর্ষাকালে খাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

কাঁচা মরিচ শুকিয়ে বর্ষাকালে খাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

By Sibbir Osmanজুন 21, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ষাকালে কাঁচা মরিচের ক্ষেতে কেউ মরিচ তুলতে যেতে পারে না। কাঁচা মরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে। সবাইকে আহ্বান করবো, এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকিয়ে রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে তখন সেখান থেকে খাওয়া যাবে। একটু পানি লাগলেই তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়, সহজ বুদ্ধি।

বুধবার (২১ জুন) বেলা সোয়া ১২টার দিকে গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠ করার পরে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

ছবি-পিআইডি
Advertisement

চলতি মৌসুমে অতিরিক্ত টমেটো হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অতিরিক্ত টমেটো হয়েছে, বললো কী করবো? আমি বলেছি, শুকিয়ে রেখে দেন। সানড্রাই টমেটো তো খুব… বিদেশে ভীষণভাবে চলে। আমরাও সব কিছু করবো। পেঁয়াজেও তাই। যখন উৎপাদন বেড়েছে, তখন পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করবো।

দেশে উৎপাদিত জিনিসপত্র সংরক্ষণে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, আমাদের প্রতিটি ক্ষেত্রে যে উৎপাদন হবে, সেটাকে একটু দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। সেভাবেই আমরা চিলিং সিস্টেম বা ফ্রিজার সিস্টেম করবো সব বিভাগীয় শহরে। যাতে অতিরিক্ত উৎপাদিত পণ্যগুলো সংরক্ষণ করতে পারি আপৎকালীন সময়ের জন্য।

বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ ‍উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে বন্যা, কালকে ঝড় হতে পারে। সেই সময় যেন আমাদের বাইরের ওপর নির্ভরশীল হতে না হয়। আমাদের খাবারদাবার যেন আমরা সংরক্ষণ করতে পারি এবং আপৎকালীন মানুষকে দিতে পারি সেই ব্যবস্থা নিতে হবে।

সবাইকে ছাদে বা ঘরের পাশে কাঁচা মরিচ গাছ লাগানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, সবাই অন্তত নিজের বাড়ির ছাদের ওপরে অথবা ঘরে একটা কাঁচা মরিচ গাছ লাগান। ছাদের ওপরে আমার কাঁচা মরিচ গাছে আজকে দেখলাম খুব সুন্দর ফুল আসছে। বর্ষা আসলে তো কাঁচা মরিচ লাগবে। আমার তো কাঁচা মরিচ কিনতে হবে না, ওখান থেকে ছিঁড়ে খেতে পারবো। এভাবে যদি সবাই করে, তাহলে তো আর কষ্ট থাকে না। আমাদের মাটি খুবই উর্বর। পৃথিবীর অন্য কোথাও, কোনও দেশে এমন মাটি নেই। একটা বীজ ফেললেই তো গাছ হয়।

সেন্টমার্টিন দ্বীপ লিজ দিয়ে ক্ষমতায় থাকতে চাই না: প্রধানমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

জুন 18, 2026
সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

জুন 18, 2026
সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

জুন 18, 2026
Latest News
প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

কেরামত

জামিন পেয়েও মুক্তি মিলল না সাবেক এমপি কাজী কেরামত আলীর

Rain

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa