Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কাতার বিশ্বকাপে ফিফার নতুন নিয়ম, বাড়তি সুবিধা পাচ্ছে দলগুলো
খেলাধুলা ফুটবল

কাতার বিশ্বকাপে ফিফার নতুন নিয়ম, বাড়তি সুবিধা পাচ্ছে দলগুলো

By জুমবাংলা নিউজ ডেস্কJune 24, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: আগামী ২১ নভেম্বর ফুটবল বিশ্বকাপের পর্দা উন্মোচন হবে কাতারের রাজধানী দোহা সিটির আল বাইত স্টেডিয়ামে। বিশ্বকাপ রোমাঞ্চে বছর শেষে ডুব দেবে ফুটবল দুনিয়া।

কাতার বিশ্বকাপে ফিফার নতুন নিয়ম, বাড়তি সুবিধা পাচ্ছে দলগুলো
ফাইল ছবি
Advertisement

এদিকে করোনাভাইরাস সংক্রমনের সতর্কতাকে সামনে রেখে কাতার বিশ্বকাপের জন্য নতুন নিয়ম করেছে ফিফা। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য সেই নতুন নিয়মে রাখা হলো বাড়তি সুবিধা।

বিশ্বকাপে প্রতিটি দল সর্বোচ্চ ২৬ জন ফুটবলার নিয়ে যেতে পারবে। আগে নিয়ম ছিল সর্বোচ্চ ২৩জন করে ফুটবলার দলে রাখতে পারবে। এবার করোনার কারণে ৩জন করে বেশি ফুটবলার দলে রাখার সুবিধার কথা জানানো হলো ফিফার পক্ষ থেকে। এর ফলে দলগুলোর হাতে অনেক বেশি বিকল্প থাকবে দল তৈরি করার ক্ষেত্রে।

আন্তর্জাতিক ফুটবলে কোনও দেশ একটি প্রতিযোগিতা বা একটি ম্যাচের জন্য ২২ জনের দল তৈরি করতে পারে। বিশ্বকাপ বা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে দলে ২৩ জন ফুটবলার রাখতে পারত অংশগ্রহণকারী দেশগুলো। এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হলো ২৬।

এর অর্থ হচ্ছে, বিশ্বকাপের প্রতিটি ম্যাচে প্রথম একাদশের বাইরে অতিরিক্ত ১৫জন করে ফুটবলার থাকতে পারবেন রিজার্ভ বেঞ্চে। কোচ এবং অন্য কর্মকর্তাদের সংখ্যাটা হবে সর্বোচ্চ ১১ জন। এই ১১ জনের মধ্যে বাধ্যতামূলকভাবে রাখতে হবে দলের চিকিৎসককেও। ডাগআউটের বেঞ্চে এই ২৬ জনের বেশি কারও বসার অধিকার থাকবে না।

২০০২ বিশ্বকাপ থেকে প্রতিটি দল ২৩ জন ফুটবলার নিয়ে বিশ্বকাপ খেলতে যেতো। করোনার কারণে ২০২০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে উয়েফা প্রতিটি দলে ২৬ জন করে ফুটবলার রাখার সিদ্ধান্ত নেয়। উয়েফার দেখানো পথেই এবার হাঁটলো ফিফা।

করোনার কারণে আগেই ম্যাচগুলোতে ৯০ মিনিটে ৫জন বদলির নিয়ম তৈরি করা হয়েছিল। এই নিয়মটা এখন মোটামুটি স্থায়িত্ব পেয়ে গেছে। এখন ২৬জন ফুটবলার রাখার নিয়ম করা হলো।

এবারের বিশ্বকাপের জন্য বেশকিছু নতুন নিয়মের প্রবর্তন করতে যাচ্ছে ফিফা। দেখে নেয়া যাক সে নিয়মগুলো কী কী?

১) প্রাথমিক তালিকায় ৩৫-এর পরিবর্তে ৫৫ জন ফুটবলার রাখা যাবে।

২) চূড়ান্ত তালিকায় খেলোয়াড় কমপক্ষে ২৩ জন থাকবে এবং সর্বোচ্চ ২৬ জন ফুটবলার থাকতে পারবেন।

৩) চূড়ান্ত তালিকায় থাকা ২৩ থেকে ২৬ জন ফুটবলার ক্লাব ফুটবলে তাদের ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে পারবেন ২০২২ সালের ১৩ই নভেম্বর পর্যন্ত।

৪) ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি (১৫ বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তা, যাদের একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে) সদস্য বসতে পারবেন না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

July 12, 2026
স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

July 12, 2026
রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

July 12, 2026

Latest News

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

হালান্ডে

৬৩৬ দিন পর থামলেন হালান্ড, টানা ১৪ ম্যাচে গোলের অবিশ্বাস্য যাত্রার ইতি

মেসির বার্তা

এই দল কখনো বিশ্বাস হারায় না, সুইজারল্যান্ডকে হারিয়ে মেসির বার্তা

আর্জেন্টিনার কোচ

সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা

সেমিফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা: তারকারা কী বললেন

Messi

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো : মেসি

রেফারিকে মেসি

রেফারিকে মেসির কড়া বার্তা: আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa