Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কাতার বিশ্বকাপে অফসাইড ধরতে নতুন প্রযুক্তি
খেলাধুলা ফুটবল

কাতার বিশ্বকাপে অফসাইড ধরতে নতুন প্রযুক্তি

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 2, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: আগামী ২১ নভেম্বর ফুটবল বিশ্বকাপের পর্দা উন্মোচন হবে কাতারের রাজধানী দোহা সিটির আল বাইত স্টেডিয়ামে। বিশ্বকাপ রোমাঞ্চে বছর শেষে ডুব দেবে ফুটবল দুনিয়া।

কাতার বিশ্বকাপে অফসাইড ধরতে নতুন প্রযুক্তি

Advertisement

এদিকে প্রযুক্তিগত দিক থেকে ইতিহাস গড়তে চলেছে আসন্ন কাতার বিশ্বকাপ। ইতিহাসের প্রথম বিশ্বকাপ হিসেবে কাতারে অফসাইড ধরতে ব্যবহৃত হবে নতুন প্রযুক্তি। এ ‘সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি’তে বিশ্বকাপের বল ‘আল রিহলা’তেও লাগানো থাকবে সেন্সর।

শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে অফসাইডের জন্য ব্যবহার হতে যাওয়া এ প্রযুক্তির বিস্তারিত জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত বছর ক্লাব বিশ্বকাপ ও ফিফা আরব কাপে সফল ব্যবহারের পর এবার বিশ্বকাপেও এটি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টেডিয়ামের ছাদে বসানো থাকবে ১২টি অত্যাধুনিক ট্র্যাকিং ক্যামেরা। যেগুলো একেকজন খেলোয়াড়ের ২৯টি ভিন্ন ও নিখুঁত তথ্য সেকেন্ডে ৫০ বার করে পাঠিয়ে দেবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে। যা তিনি মাঠের রেফারিকে জানানোর মাধ্যমে অল্প সময়েই অফসাইডের সিদ্ধান্ত নেওয়া যাবে।

সিদ্ধান্ত নিখুঁত করতে বিশ্বকাপের বল আহ রিহলায় থাকবে আরেকটি ইনারশিয়াল মেজারমেন্ট ইউনিট সেন্সর। যা প্রতি সেকেন্ডে ৫০০ বার করে তথ্য পাঠাবে ভিএআর কক্ষে। সব তথ্য একত্রিত করে অফসাইডের সিদ্ধান্ত জানাতে সময় লাগবে মাত্র ২৫ সেকেন্ড। যা আগে লাগতো গড়ে ৭৫ সেকেন্ড করে।

এছাড়া দর্শকদের আরও জীবন্ত অভিজ্ঞতা দিতে মাঠে থাকা থ্রিডি অ্যানিমেশন জায়ান্ট স্ক্রিনেও দেখানো হবে প্রযুক্তির সাহায্যে নেওয়া অফসাইডের সিদ্ধান্তের পুরো অবস্থা। এতে করে মাঠে উপস্থিত দর্শকরাও পাবেন আগের চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর অভিজ্ঞতা।

এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজিটি ভিএআর সিস্টেমে একটি যুগান্তকারী সংযোজন। প্রায় তিন বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে এটির কার্যকরিতা সম্পর্কে নিশ্চিত হয়েই কাতার বিশ্বকাপে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আগামী ২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপের খেলা। উদ্বোধনী দিনে রয়েছে তিনটি ম্যাচ। স্বাগতিক কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে। এছাড়া নেদারল্যান্ডস-সেনেগাল ও ইংল্যান্ড-ইরান ম্যাচও হবে সেদিন। জমজমাট এ আসরের পর্দা নামবে ১৮ ডিসেম্বর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa