স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের পর্দা ওঠছে ২০ নভেম্বর। বিশ্বকাপকে সামনে রেখে কাতারে আসতে শুরু করেছে দলগুলো। সেইসঙ্গে নিজ দলকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের দেশটিতে আসতে শুরু করেছে সমর্থকরা। কাতার মুসলিম দেশ হওয়ায় বিশ্বকাপ দেখতে আসা নারী সমর্থকদের মেনে চলতে হবে কিছু নিয়মকানুন। নিয়ম ভঙ্গ করলেই হতে পারে জেল।

 কাতার বিশ্বকাপে নারী সমর্থকদের মেনে চলতে হবে যেসব নিয়ম, ভঙ্গ করলেই জেল

কাতারে আসা বিদেশী সমর্থকদের জানিয়ে দেওয়া হয়েছে খোলামেলা পোষাক পরিধান না করতে। কমপক্ষে কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে বলা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, দর্শকরা নিজেদের পছন্দের পোশাকই পরতে পারবেন। কিন্তু খোলামেলা ও অশ্লীল পোশাক পরিধান করা যাবে না। শুধু স্টেডিয়াম নয়, যে কোন জায়গাতেই শরীর ঢাকা পোশাক পরতে হবে নারী সমর্থকদের।

কাতার বিশ্বকাপের প্রযুক্তি বিভাগের প্রধান জানান, উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা থাকছে স্টেডিয়ামে। নিষেধাজ্ঞা অমান্য করলেই দোষীকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন।

ভিডিওতে এবার ধরা পড়ল সৌরজগতে ‘সাপের’ চলাফেরা (ভিডিও)!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.