Advertisement
জুমবাংলা ডেস্ক : কাতারে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রবিবার (১১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

আইএসপিআর জানায়, তিন দিনের সরকারি সফরে সেনাপ্রধান কাতারে অনুষ্ঠিত ‘18th AFC Asian Cup Qatar 2023™’-এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ এবং ‘World Aquatics Championships Doha 2024’-এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করেন।

পাশাপাশি সেনাপ্রধান বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উলে­খ্য, সেনাবাহিনী প্রধান গত ৭ ফেব্রুয়ারি কাতারের অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানির আমন্ত্রণে কাতার গমন করেছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ ইউজিসির

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.