Advertisement
জুমবাংলা ডেস্ক : আলোচিত বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং আওয়ামী লীগের আলোচিত মেয়রপ্রার্থী আবদুল কাদের মির্জা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা নির্বাচনে ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী কাদের মির্জা।

আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জাকে ‘পাগল’ আখ্যায়িত করে পাবনায় আটকে রাখার জন্য সরকারকে অনুরোধ করেছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। তিনি বলেন, ‘পাগলারে পাবনায় আটকান। নইলে এমন গণধোলাই খাবেন, পালানোর পথ পাবেন না। পাগলদের স্থান রাস্তায় না। আমি সরকারকে অনুরোধ করি, পাগলকে পাবনা পাঠানোর ব্যবস্থা করুন।’

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সরদরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল রোববার (১৭ জানুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নিক্সন চৌধুরী এই মন্তব্য করেন। কাদের মির্জার উদ্দেশে নিক্সন চৌধুরী বলেন, ‘পাগলারেও আমি চিনি না, জীবনে দেহি নাই, জীবনে যাই নাই নোয়াখালী। আরে মিয়া নেতা হইতে চান? পরিচিতি চান? পাগলামি কইরা নেতা হওয়া যায় না। আপনাকে প্রমাণ করতে হবে পাগলা আমি আপনারে কিছু কইছি কিনা? সরকারের উচিত এই সব পাগল যথাশীঘ্রই পাবনায় পাঠানো। না হলে গণধোলাই এমন খাবে যে চেহারা চেনা যাবে না।’

ওই বক্তব্যে মির্জা কাদের অভিযোগ করেন, সাংসদ নিক্সন তাঁকে চুনোপুঁটি হিসেবে আখ্যায়িত করেছেন। এর জবাবে মির্জা কাদের বলেন, ‘নিক্সন চৌধুরী সাহেব আপনি বলেছেন চুনোপুঁটিদের কথা কে শোনে। নিক্সনকে জিগাই আপনার বয়স কত। আমার রাজনৈতিক বয়স আপনার বয়সের চেয়ে বেশি। আপনি ত্যাগী নেতা কাজী জাফরউল্ল্যাহকে হারাইয়া নির্বাচিত হয়েছেন ভোট চুরি করে।’

সাংসদ নিক্সন চৌধুরী আরও বলেন, ‘আর একটা কথা কইতে মন চাইতেছে। না কইয়া পারি না। আগে দুই-একটা ভাঙ্গার পাগল আমারে নিয়া কথা কইত। আমি এত বড় নেতাই হইছি এখন ভিনদেশি পাগল আমার উপর খ্যাপছে। তারে আমি কিছু কইছি? তারে আমি চিনি? জীবনে নাম শুনছি? সে কয় আমি ভোট ডাকাতি কইরা এমপি হইছি। পাগলা স্বপ্নে না দেখলে এমন কথা কইতে পারে না।’ গত সংসদ নির্বাচনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে তাঁর এলাকায় হয়েছে, মন্তব্য করে নিক্সন বলেন, ‘আমি কি ভোট ডাকাতি করেছি। বাংলাদেশে নির্বাচন হইলে একটাই নির্বাচন হয়েছে ভাঙ্গাসহ এই তিন উপজেলায়।’

সাংসদ বলেন, ‘আমারে চ্যালেঞ্জ জানাবেন না, পাগল হন আর ছাগল হন। আমরা খেলতে জানি, আমরা ভাইসা আসি নাই। পাগলামি অন্য জায়গায় গিয়া করেন। বড় পাগল ঠিক করতে অনেকবার ওষুধ দিছে এ এলাকার জনগণ। আর আপনার মতো ছোট পাগল ঠিক করতে আমার চরভদ্রাসন উপজেলার লোকই যথেষ্ট।’

ভাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. বাকী মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক ও ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান।

দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হয় ২৮শে ডিসেম্বর। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০শে জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ই ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.