Advertisement
জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে।

তবে কাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা উচিৎ সে বিষয়ে মত দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন আজহারী। সেখানে তিনি লেখেন, ‘আমি চাই— যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারে আসুক। সেটা ইসলামপন্থি হোক বা সেক্যুলার হোক। দ্যাটস নট অ্যা বিগ ডিল রাইট নাউ। উই রিকোয়্যার জাস্টিস’।

আজহারী আরও লেখেন, ইনসাফ প্রতিষ্ঠিত রয়েছে এমন একটি সমাজব্যবস্থায় যোগ্য ইসলামপন্থিরা নিজেদের আরও মেলে ধরতে পারবেন। আরও জনপ্রিয় হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে হয়তো সেটার প্রতিফলন আমরা দেখতে পাব। ইবনে তাইমিয়া (রহি.)-র একটি কথা আমার খুব পছন্দের। তিনি বলতেন— ‘ইনসাফ এবং কুফর একসঙ্গে থাকা সম্ভব কিন্তু জুলুম এবং ইমান একসঙ্গে থাকতে পারে না’।

কোথায় আছেন সংসদে গান গাওয়া সাবেক এমপি মমতাজ?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.