
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরেই চলে এসেছে তালেবান মিলিশিয়ারা। পার্শ্ববর্তী শহর চর আসিয়াব দখল করেছে সশস্ত্র গোষ্ঠিটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিত ৩৪ প্রাদেশিক রাজধানীর ১৯টিই দখল করে নিয়েছে তালেবান।
এছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ শহরও তাদের নিয়ন্ত্রণে এসেছে। শনিবার চর আসিয়াব শহরে তালেবানের পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন লোগার প্রদেশের আইনপ্রণেতা হোদা আহমাদি। লোগার প্রদেশটি কাবুলের পার্শ্ববর্তী প্রদেশ। এ প্রদেশটিও তালেবানের কাছে পতন হয়েছে।
এর আগে বৃহস্পতিবার একাধিক গুরুত্বপূর্ণ শহর ও প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান বাহিনী। পতন হয়েছে কান্দাহার ও হেরাতের। নতুন দখল করা বাকি শহরগুলো হচ্ছে, কালাত, তেরেনকোট, পুল-ই-আলম, ফিরুজ কোহ, কালা-ই-নাও ও লস্করগাহ। যদিও পেন্টাগন মুখপাত্র জন কিরবির দাবি, কাবুল আসন্ন হুমকিতে নেই। তালেবান মূলত কাবুল অবরুদ্ধ করতে চাইছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


