
আন্তর্জাতিক ডেস্ক : কাবুলের আরো কাছাকাছি পৌঁছে গেছে তালেবান। তালেবানরা রাজধানী কাবুল থেকে প্রায় ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে পৌঁছে গেছে। স্থানীয় এক আইনপ্রণেতা এপি নিউজ এজেন্সিকে এই তথ্য বলেছেন। তালেবানরা চর আসিয়াব জেলায় পৌঁছে গেছে। এই শহরটি কাবুল থেকে প্রায় ১১ কিলোমিটার বা ৭ মাইল দূরে। খবর বিবিসি’র।
এর আগে নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় প্রাদেশিক পরিষদের এক সদস্য জানান, তালেবানরা সহজে দখল করে নেয় পুল-ই-আলম শহর। এই শহর দখল করতে তাদের খুব বেশি বেগ পেতে হয়নি। কাবুলে হামলা করার জন্য এই শহরটি অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো অবশ্য তাদের সবশেষ মূল্যায়নে বলছে, তালেবান আগামী ৩০ দিনের মধ্যে কাবুলের দিকে এগুনোর চেষ্টা করতে পারে। কাবুল প্রদেশের কাছাকাছি এলাকায় তালেবান অবস্থানগুলোতে মার্কিন বাহিনী সম্প্রতি বিমান হামলাও চালিয়েছে।
এদিক, আজ শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বলেছেন, আমরা সরকারের সংশ্লিষ্ট সব পক্ষ এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করছি… আলোচনা এখনও চলছে এবং খুব শিগগিরই এর ফল জানিয়ে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


