
Advertisement
লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মনজুর মোরশেদ দোলন বলেন, ‘সদর হাসপাতালে আনার আগেই জেলার মাসুদুর রহমানের মৃত্যু হয়েছে। তখনই মরদেহ তারা নিয়ে গেছে।’
লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জেলার মাসুদুর রহমানের অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা শোকাহত। তিনি অসুস্থ বোধ করায় কোয়ার্টারে যান। সেখানেই হার্ট অ্যাটাক করলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার আগেই পথে মৃত্যু ঘটেছে বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।’
লালমনিরহাট কারাগার মসজিদ চত্বরের মাঠে জানাজা শেষে মরদেহ এবং তার পরিবারকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানান এই কারা কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



