
মঙ্গলবার (২৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘৮ম আরবান ডায়ালগ-২০২৪’ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাবির ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং ২০টি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার কনসোর্টিয়াম আরবান আইএনজিও ফোরামের যৌথ উদ্যোগে এ ডায়ালগ আয়োজিত হয়।
মেয়র আতিক বলেন, ঢাকার খালগুলো আমরা দখলমুক্ত করেছি। এখন সময় এসেছে খালগুলোকে দূষণমুক্ত রাখার। আমরা ‘নিজের’ কথা ভেবেই সব খাল মেরে ফেলেছি, আমরা ‘আমাদের’ কথা ভাবলে সেগুলোকে নষ্ট করতাম না। মানুষ সচেতন না, ময়লা ফেললে জরিমানার ব্যবস্থা করা হলে মানুষের মাঝে কিছুটা সচেতনতা বাড়বে। সিটি কর্পোরেশন খালের আশেপাশে অনেকগুলো ক্যামেরা লাগানো হয়েছে। কেউ খালে ময়লা ফেলেছে এমন প্রমাণিত হলে তাদেরকে জরিমানা শনাক্ত করে তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পরিবেশ দিতে আমাদের উদ্যোগ নিতে হবে। পরিবেশ ঠিক রাখতে আমাদের সচেতন হতে হবে, সুনাগরিক হতে হবে৷ আমরা দুই বাড়ির মাঝে বা খালে ময়লা ফেলবো না। পরিবেশ ঠিক রাখতে নিজ বাড়ির পাশে গাছ লাগাবো। এতে আমাদের পরিবেশ ঠিক থাকবে।
ডিএনসিসির কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা স্মার্ট সিটি কর্পোরেশন গড়তে ২৪টি পার্ক উদ্ধার করেছি, ৫৪টি খাল দখলমুক্ত করেছি। আমাদের ট্যাক্স প্রদানে সমস্যা দূর করতে অনলাইন সিস্টেম করেছি। ট্রেড লাইসেন্স অনলাইনভিত্তিক করেছি। অনলাইনে অভিযোগ প্রদানের ব্যবস্থা করেছি। ‘সবার ঢাকা এপস’ চালু করেছি যেখানে কেউ সমস্যার ছবি তুলে জানাতে পারবে। ফলে, আমাদের লোকেরা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সমস্যা সমাধান করে আসবে। জলবায়ু পরিবর্তনের জন্য ক্লাইমেট একশন প্লান গ্রহণ করেছি। এডিস মশা দূর করার জন্য অভিযান চালাচ্ছি।
হেবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর জেমস্ স্যামুয়েল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্লোবাল ওয়ান, বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার রায়হান মাহমুদ কাদেরী, কনসার্ন ওয়াল্ডওয়াইড, বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মনিষ কুমার আগ্রাওয়াল এবং ব্রাক-এর কান্ট্রি ডিরেক্টর ড. লিয়াকত আলী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



