Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীকে বিএনপির চিঠি, যা বললেন কাদের
জাতীয়

কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীকে বিএনপির চিঠি, যা বললেন কাদের

By Sibbir OsmanNovember 17, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুদেশের মধ্যকার চুক্তির বিষয়ে দেশবাসীকে জানাতে চিঠি দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে দুই যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন রবিবার এ চিঠি নিয়ে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি-২।

ভারতের সঙ্গে কী কী চুক্তি হয়েছে তা জনসম্মুখে প্রকাশের জন্য বিএনপির প্রতিনিধি দলের দেয়া চিঠির বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির আমলে অনেক চুক্তি হয়েছে। তারা কোন চুক্তি সংসদে উত্থাপন করেছে। আমি জোর গলায় বলতে পারি, স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি করেন না প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে যা চুক্তি হয়েছে, তা দিবালোকের মতো পরিষ্কার। চুক্তি কখনও গোপন রাখা যায় না।

সোমবার রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ শীর্ষক সেমিনার শেষে গণমাধ্যমক কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

‘আওয়ামী লীগ মানে দেশ বিক্রি করা’ বিএনপির এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এসবগুলো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়।

সম্প্রতি ইসলামী ছাত্রশিবিরের নেতারা বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করেছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাদের বলেন, বিএনপি জামায়াতের মধ্যে ভেতরে ভেতরে সম্পর্ক আগের মতোই রয়ে গেছে।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এসে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। ১৪৫(ক) ধারা অনুসরণ করে অবিলম্বে এটি সংসদের আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যাতে এটি পাবলিক ডিসকাশনের ব্যবস্থা হয়। যে পাবলিক অর্থাৎ সাধারণ মানুষই হচ্ছে সংবিধান অনুযায়ী সার্বভৌম ক্ষমতার মালিক।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

February 6, 2026
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
Latest News
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.