ট্রফি হাতে বাংলাদেশ-ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী ও প্রিয়াম গার্গ।  ছবি : ‍টুইটার
Advertisement

স্পোর্টস ডেস্ক : কার হাতে উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি। ফাইনালের আগে এ নিয়েই চলছে নানা কৌতূহল। বাংলাদেশের মতো ভারতের সামনেও শিরোপা জয়ের হাতছানি। তবে দক্ষিণ আফ্রিকার পচেফন্ট্রুমে রবিবার অনুষ্ঠিত ফাইনালে যারাই চাপহীন ক্রিকেট খেলতে পারবে তাদের হাতেই উঠবে যুব বিশ্বকাপের ট্রফি।

বাংলাদেশের প্রথম নাকি ভারতের পঞ্চম শিরোপা? যুব বিশ্বকাপে বরাবরের মতোই শক্তিশালী দল ভারত। বর্তমান চ্যাম্পিয়নও তারা।

অন্যদিকে বাংলাদেশ শিরোপা জয় তো দূরে থাক, এর আগে ফাইনালেও খেলার যোগ্যতা অজর্ন করতে পারেনি। সবশেষ ২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে সেমিফাইনালে খেলে বাংলাদেশ।

আকবর আলীর নেতৃত্বে এবারই প্রথম যুব বিশ্বকাপের ফাইনালে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বৈরী কন্ডিশনে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, স্বাগতিক আফ্রিকা ও নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া বাংলাদেশ রোববার ভয়ঢরহীন ক্রিকেট খেলতে পারলেই কঙ্ক্ষিত শিরোপা নিশ্চিত করতে পারবে।

ট্রফির লড়াইয়ের ঠিক আগের দিন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়াম গার্গ বলেন, পুরো টুর্নামেন্টে দুই দলই ভালো খেলে এখানে এসেছে। তবে আমরা যদি দল হিসেবে পারফর্ম করতে পারি তাহলে শিরোপা জেতা সম্ভব। ট্রফি জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামব।

বাংলাদেশ যুব দলের অধিনায়ক আকবর আলী বলেন, পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি সেই ধারা অব্যাহত রাখতে পারলে শিরোপা জেতা সম্ভব। আমাদের টার্গেট চাপ মুক্ত থেকে নিজেদের সেরাটা উজাড় করে দেয়া।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.