গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

71667612_395609967728246_2537007490638282752_n

Advertisement

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, পৌর মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম সরকার তোরন, জাঙ্গালীয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন আহমেদ, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন দূর্গাপূজা উপলক্ষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরে সভা শেষে কালীগঞ্জ থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ একেএম মিজানুল হককে উপজেলা অফিসার ক্লাব এবং বিভিন্ন ইউনিয়ন জনপ্রতিনিধিদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.