গাজীপুর প্রতিনিধি: মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। এ সময় তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যও রাখেন।

Advertisement

বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ.কে.এম মাফফুজুল হক। পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমান আরমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বেলায়েত হোসেন, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, শিক্ষক ফজলুল হক মোল্লা, শিক্ষার্থী তাসমিয়া হক, শাহ পরান লিখন প্রমুখ। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ইউএনও মো. শিবলী সাদিক চলতি বছরের ফেব্রুয়ারিতে কালীগঞ্জ উপজেলায় যোগদানের পর বুঝতে পারেন তুলনামূলকভাবে অন্যান্য উপজেলার চেয়ে এই উপজেলায় শিক্ষার হার কম। তাই তিনি উপজেলার প্রতিটি বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময়ের উদ্যোগ নেন। এরই ধারাবাহিতায় মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ে মত বিনিময় শুরু করেন। মতবিনিময় সভা থেকে যে সুপারিশগুলো আসবে তা নিয়ে তিনি স্থানীয়ভাবে শিক্ষা উন্নয়ন ও প্রসারে কাজ করবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.