গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে বুধবার দুপুরে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে উপজেলা মৎস্য অফিসে এ সংবাদ সম্মেলেন করেন উপজেলা মৎস্য অফিসার সাদিয়া রহমান।

Advertisement

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর ৭ দিনের কর্মসুচি গ্রহণ করেছে। কর্মসূচি সফল করার জন্য বিগত বছরগুলোর মতো এ বছরও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন উপজেলা মৎস্য অফিসার।

সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য অফিসের মো. মোশারফ হোসেন আকন্দ, ফারহানা আক্তার, আমেনা আক্তার, মাহবুবুল আলম, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক আব্দুর রহমান আরমান, ওমর আলী মোল্লা, রফিক সরকার, বিল্লাল হোসেন, ইমতিয়াজ আহমেদ, রিয়াদ হোসেন এছাড়াও কালীগঞ্জ প্রেস ক্লাব, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিয়নের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.