Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন স্মরণসভা আজ
গাজীপুর জাতীয় বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন স্মরণসভা আজ

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 29, 2019Updated:September 29, 20192 Mins Read

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজসেবক, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিন স্মরণসভার আয়োজন করা হয়েছে।

Picture Shahid Moyejuddin

কালীগঞ্জ উপজেলা আ. লীগ আয়োজিত স্মরণসভাটি উপজেলার নোয়াপাড়া এলাকার শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আ. লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি, কালীগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং শহীদ ময়েজউদ্দিন কন্যা মেহের আফরোজ চুমকি এম.পি’র সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ও বাংলাদেশ আ’লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর মহানগর আ’লীগের সভাপতি এ্যাড. আজমউল্লাহ খান, গাজীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, সামসুন্নাহার এমপি ও রুমানা আলী তুসি এমপি’র উপস্থিত থাকার কথা রয়েছে।

Advertisement

কালীগঞ্জ উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় স্মরণসভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে সারাদেশে ২২ দল হরতাল আহ্বান করে। ওইদিন গাজীপুরের কালীগঞ্জে গণতন্ত্র প্র্রতিষ্ঠার সংগ্রামের মিছিলে মো. ময়েজউদ্দিন নেতৃত্ব দেন। ওই সময় কালীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কতিপয় সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি শাহাদাৎ বরণ করেন। শহীদ ময়েজউদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি’র পিতা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa