গাজীপুর প্রতিনিধি: ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি-সবাই মিলে সুস্থ্য থাকি’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে মশক নিধন এবং মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ কর্মসূচি পালিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলা সকল সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এ পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নিজ নিজ অফিস ও অফিসের আশপাশে পরিষ্কার পরিচ্ছনতা অভিযানের মাধ্যমে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালীগঞ্জের ইউএনও মো. শিবলী সাদিক।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া, পৌর মেয়র লুৎফুর রহমান, সচিব মিলন মিয়া, গাজীপুর জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদির সিদ্দিকী, মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইউসুফ ভূঞা, পরিসংখ্যান অফিসার কাউছার মিয়া, খাদ্য কর্মকর্তা নাছির উদ্দিন প্রমুখ।

এদিকে এই কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ থানা, পৌরসভা, উপজেলা ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, বালীগাঁও উচ্চ বিদ্যালয়, চুপাইল বালিকা উচ্চ বিদ্যালয়সহ সরকারী বেসরকারী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এ মশক নিধন এবং মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ কর্মসূচিতে অংশ নেয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.