গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকার দড়িসোম গ্রাম থেকে ৪৪ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সরকারি এই খাস জমি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক।

Advertisement

জানা গেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল উপজেলার মুনশুরপুর মৌজার ১নং খতিয়ানে আরএস ৫৮১ নং দাগে ১৩ শতাংশ ও একই খতিয়ানে ৫৮২ নং দাগে ৩১ শতাংশ মোট ৪৪ শতাংশ সরকারি এ খাস জমি অবৈধভাবে দখল করে রেখে ছিল। মঙ্গলবার সকালে ইউএনও’র নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। পরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তা উদ্ধার করা হয়। এর আগে ওই ইউএনও’র নেতৃত্বে শীতলক্ষ্যা নদীর কূল ঘেষে দড়িসোম মৌজার ১নং খতিয়ানে আরএস ৪৭ নং দাগে ১ একর ৩ শতাংশ সরকারী খাস জমি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক জানান, তিনি কালীগঞ্জ উপজেলা যোগদান করেছেন প্রায় ৭ মাস হয়। সরকারি ওই জমিটার কথা তার জানা ছিল না। কিন্তু যখনই জেনেছেন সাথে সাথে অবৈধ দখলদার উচ্ছেদ করে তা উদ্ধার করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.