Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কালেমার কালো পতাকা: কালেমার কালো পতাকার অর্থ ও রাজনৈতিক প্রতিক্রিয়া
জাতীয়

কালেমার কালো পতাকা: কালেমার কালো পতাকার অর্থ ও রাজনৈতিক প্রতিক্রিয়া

By Tarek Hasanঅক্টোবর 5, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকার জায়গায় জায়গায় কালিমা খচিত কালো পতাকা মিছিল দেখা গেছে। স্কুল-কলেজের বাচ্চারা পতাকা হাতে মিছিল করছে, প্ল্যাকার্ড বহন করছে। যারা মিছিল করছে তাঁরা কেউ কেউ খেলাফতের দাবি জানাচ্ছেন বলে দেখা গেছে। মহানবী (সা.) এর অপমানের শোধ, ইসলামি শাসনব্যবস্থা কায়েমের দাবিও উঠে আসছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ এইসব মিছিলকে বাহবা দিচ্ছেন, কেউ নীরব থাকছেন, কিন্তু এর পেছনের রাজনৈতিক ইন্ধনে কেউ কেউ ভয় পাচ্ছেন।

Advertisement

কলেমা প্রতিটা মুসলমানের কাছে পবিত্র, কিন্তু সমস্যা হচ্ছে যে পতাকা বহন করা হচ্ছে সেগুলো আপামর মুসলিমের নয় বরং আইএস এবং আলকায়েদার মতো সংগঠনের যারা দেশে দেশে সন্ত্রাসবাদ কায়েম করেছে। এইসব সন্ত্রাস একদিকে যেমন মুসলিমপ্রধান দেশগুলোকে অশান্তি ডেকে এনেছে তেমনি পশ্চিমা বিশ্বের জন্য ‘ওয়ার অন টেরর’ বয়ানের রাস্তা সহজ করে দিয়েছে। এই যুদ্ধের নামে পশ্চিমারা দেশে দেশে নিজেদের আগ্রাসন চালিয়েছে।

বাংলাদেশও এর ব্যতিক্রম না। আমরা মনে করতে পারি যে, শেখ হাসিনা সরকার একটা দীর্ঘ সময় এই বয়ানের উপরেই টিকে ছিল। হলি আর্টিজানের মতো ঘটনা, ব্লগার হত্যা ইত্যাদি দেখিয়ে হাসিনা সারা দুনিয়াকে বোঝাতে চেয়েছিল যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ ইসলামি জঙ্গিবাদীদের দখলে চলে যাবে। নিজের দেশে ইসলামি জঙ্গির জুজুর ভয় দেখিয়ে নরেন্দ্র মোদী ভারতে জঘন্যরকম সাম্প্রদায়িক হিন্দুত্ববাদ কায়েম করতে পেরেছে।

তবে, বাংলাদেশের মানুষের অসামান্য এক গণ-আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনার বিদায় হয়েছে। ভারতের পাপেট সরকারের পতন হয়েছে। কিন্তু, তাই বলে তো ষড়যন্ত্র থামিয়ে তারা বসে থাকবে না। হাসিনা এখনো সেই দেশেই আশ্রয়ে আছে। ভারতের মিডিয়া প্রথম থেকেই ইউনুস সরকারের বিরুদ্ধে বৈরী ও বাড়াবাড়ি প্রচারে লিপ্ত। হাসিনাশাহীর পুলিশের তাণ্ডবের পর দেশে আইনশৃঙ্খলা এখনো ফেরেনি, লুটপাট আর বিপুল ঋণের চাপে দেশে অর্থনীতির জেরবার দশা।

এরই মধ্যে এই কালো পতাকার মিছিল ষড়যন্ত্রকারীদের জন্য দারুণ এক সুযোগ বয়ে আনবে। আবারো তাঁদের সেই পুরোনো কার্ড- জঙ্গি জুজ- তারা ফেরত আনবে। ইতোমধ্যেই ভারত তো বটেই ব্লুমবার্গের মতো বিখ্যাত মার্কিন সংবাদপত্রেও এই নিয়ে উদ্বেগ দেখা গেছে। আইএসের পতাকা হাতে তরুণদের মিছিল দেখে তাঁরা আশঙ্কা প্রকাশ করছে।

আর, এমন এক সময়ে তা হচ্ছে যখন মধ্যপ্রাচ্যের অবস্থা টালমাটাল। দখলদার ইসরায়েল গাজায় এক বছর গণহত্যা চালানোর পর এখন লেবাননে হামলা চালাচ্ছে, ইরানও পালটা জবাব দিচ্ছে। অন্যদিকে ভারতে মোদী ম্যাজিক ম্লান হয়ে যাচ্ছে, গত নির্বাচনে মোদীর আসন অনেকটাই টলমলে হয়ে গেছে। এই অবস্থায় বাংলাদেশে ইসলামি জঙ্গিবাদের উত্থান দেখাতে পারলে তার সমর্থন অনেকগুণ বাড়বে।

আর দেশি ষড়যন্ত্রকারীদের জন্যও তা বিরাট লাভের। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে এন্তার লুটপাটের টাকাপয়সা এখন ষড়যন্ত্রে ব্যবহার হবে এতে সন্দেহ নাই। কালো পতাকা মিছিলে নিজেদের লোক ঢুকিয়ে তারা উদ্দেশ্য হাসিলের চেষ্টা করবে। দেশকে অস্থিতিশীল বানিয়ে আবারও ক্ষমতা নেয়ার ষড়যন্ত্র করবে।

বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য: ২০২৪ বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় ও তাৎপর্য

ফলে, এই ‘কালো পতাকা লীগ’ হতে সাবধান থাকতে হবে। যে যেই উদ্দেশ্যেই এইসব মিছিল করুক এর ফায়দা নিবে আওয়ামী লীগ আর ভারত। নিজেদের বয়ানের সাথে যাওয়ায় পশ্চিমারাও এ থেকে সুবিধা নেবে। উৎসঃ বাংলা আউটলুক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

জুন 13, 2026
cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

জুন 13, 2026
স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

জুন 13, 2026
Latest News
যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

ব্রাজিল

ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ

গভর্নর

ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa