Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কাশ্মীর : আন্তর্জাতিক ক্ষেত্রে পাল্টা চাপে পাকিস্তান
আন্তর্জাতিক

কাশ্মীর : আন্তর্জাতিক ক্ষেত্রে পাল্টা চাপে পাকিস্তান

By iNews DeskAugust 9, 20192 Mins Read
Advertisement

রাষ্ট্রদূত বহিষ্কার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের সিদ্ধান্তের জবাব দিয়েছে ভারত। পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ভারতের বার্তা, বিশ্বের কাছে বিপজ্জনক ছবি তুলে ধরার জন্যই পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করছে। তবে প্রতিবেশী দেশ পাকিস্তানের চেষ্টা কখনই সফল হবে না বলে মনে করে ভারত।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে বার্তা দেওয়া হয়েছে, পাকিস্তানের এই সিদ্ধান্ত একতরফা। অন্যদিকে, ইসলামাবাদ থেকে ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিশরিয়াকে বহিষ্কার করে আন্তর্জার্তিক ক্ষেত্রে পাল্টা চাপে পড়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পদক্ষেপের বদলে নিজের দেশের সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়া উচিত, পাকিস্তানকে পাল্টা জানিয়ে দিয়েছে আমেরিকা।

গত দুদিনে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই সরব হয়েছে পাকিস্তান। সংসদেও প্রধানমন্ত্রী ইমরান খানসহ অন্য মন্ত্রীরা ভারতের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। এরপর ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলের বৈঠকের পর ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিস্কার করেছে পাকিস্তানের সরকার। এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে কার্যত ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কই ছিন্ন করেছে পাকিস্তান।

এই প্রেক্ষিতে ভারতীয় বিদেশমন্ত্রক নরমে-গরমে প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানের এই সিদ্ধান্ত একতরফা বলে মন্তব্যের পাশাপাশি তা পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছে ভারত। ভারতীয় বিদেশমন্ত্রক টুইট করে বলেছে, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের কিছু একতরফা সিদ্ধান্তের কথা বিভিন্ন রিপোর্টে জানা গেছে। এরমধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনমনের কথাও বলা হয়েছে। কূটনৈতিক স্তরের সবকিছু যাতে আগের মতোই থাকে, এজন্য পাকিস্তানকে সিদ্ধান্ত পর্যালোচনা এবং পুনর্বিবেচনার আর্জিও জানানো হয়েছে ভারতের তরফ থেকে।

একইসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকের কড়া বার্তা এটা আশ্চর্যের নয় যে, কাশ্মীরের সামগ্রিক উন্নতিতে ভারতের যেকোনো পদক্ষেপকেই পাকিস্তান নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে। আর সেই ভাবাবেগকে কাজে লাগিয়েই নিয়ন্ত্রণরেখায় সন্ত্রাসে মদদ দেওয়ার ঘটনাকে সাফাই দেওয়ার কাজে লাগায় পাকিস্তান। বিশ্বের কাছে ভারতের এই পদক্ষেপকে বিপজ্জনক বলে তুল ধরতে চেষ্টা করছে পাকিস্তান।পাকিস্তানের এই চেষ্টা সফল হবে না।

গতকাল বুধবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়াকে বহিষ্কার করে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন করে পাকিস্তান। পাশাপাশি কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে সরব হওয়ার সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান। পাশাপাশি মার্কিন বিদেশ দফতরও জানিয়েছিল যে, এই পদক্ষেপের কথা তাদের আদৌ জানায়নি নরেন্দ্র মোদি সরকার। ফলে আন্তর্জাতিক মঞ্চে বেশ চাপের মুখেই পড়েছিল ভারত।

কিন্তু এবার মার্কিন বিদেশ দফতরের দুই সদস্যের যৌথ বিবৃতি উল্টো পাকিস্তানকেই চাপে ফেলে দিয়েছে। বুধবার রাতে মার্কিন সেনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য রবার্ট মেনেন্দেজ এবং হাউস ফরেন অ্যাফেয়ারস কমিটির চেয়ারম্যান ইলিয়ট এঞ্জেল এক যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ওই বিবৃতিতে বলা হয়েছে , ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা থেকে পাকিস্তানের দূরে থাকা উচিত। এরমধ্যে যেমন নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করতে জঙ্গিদের সাহায্য করার বিষয়টিও রয়েছে, পাশাপাশি দেশের মাটিতে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা উচিত পাকিস্তানের।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

February 3, 2026
jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

February 3, 2026
ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

February 3, 2026
Latest News
এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

সাক্ষ্য

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

ট্রাম্পের হুঁশিয়ারি

গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে কটাক্ষ, সঞ্চালককে ট্রাম্পের হুঁশিয়ারি

বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.