
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের শ্রীনগরে প্রকৌশলী দুই বোনের গড়ে তোলা বিউটি পার্লার ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। জানা গেছে, চাচাতো দুই বোন মেহরিন কাপরা (৩৬) এবং শেখ জান্নাত (২৭) চলতি বছরের এপ্রিল মাসে সেখানে বিউটি পার্লার চালু করেছেন।
তাদের বিউটি পার্লারে নখ কেটে দেওয়া, চুল কাটা, ভ্রু প্ল্যাগ করা, ম্যানিকিউর, পেডিকিউর, মাথা ম্যাসাজ ও পায়ের ম্যাসাজ করা যায়।
মেহরিন ও জান্নাত বলেন, কাশ্মীরে আগে এ ধরনের পরিষেবা কেউ পায়নি। সে কারণে এখানে এ ধরনের সেবার প্রয়োজন ছিল।
মেহরিন জানান, তাদের পার্লারে নারীদের পাশাপাশি পুরুষরাও সেবা নিতে পারেন। সেখানে পুরুষরা মেনিকিউর পেডিকিউর করতে পারেন।
মেহরিন বলেন, কাশ্মীরের মতো জায়গায় নতুন কিছু করাটা খুব কঠিন। তার ওপর বিউটি পার্লারের মতো কিছু চালু করাটা আরো কঠিন ছিল। তাদের দু’জনেরই পরিবার এ ব্যাপারে সমর্থন দিয়েছে।
তিনি আরো বলেন, শুরুর দিকে স্বজনরাও নিরাশার কথা শুনিয়েছে। তারা বলেছে, কাশ্মীরে এ ধরনের সেবা মানুষ নেবে না। কিন্তু আমরা দারুণ সাড়া পেয়েছি।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ শুরু হওয়ার পর মানুষজনকে সেবা দিতে পারিনি আমরা। তবে সঙ্কট কেটে যাওয়ার পর আবারো মানুষের ঢল নেমেছে।
সূত্র : রাইজিং কাশ্মীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


