Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কি কারণে নিষিদ্ধ হয়েছিলেন জানেন না আজহারউদ্দিন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কি কারণে নিষিদ্ধ হয়েছিলেন জানেন না আজহারউদ্দিন

By Shamim RezaJuly 30, 20202 Mins Read

কি কারণে নিষিদ্ধ হয়েছিলেন জানেন না আজহারউদ্দিনস্পোর্টস ডেস্ক : টেস্ট ক্যারিয়ারের প্রথম তিন টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে নিজের জাত চিনিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন।

এর পর ম্যান ইন ব্লুর হয়ে দুই ফরম্যাট মিলে করেছেন ১৫ হাজারের বেশি রান।

একসময় ভারতের ক্রিকেট দলের পোস্টারবয় ছিলেন তিনি। ছিলেন নন্দিত তারকা। কিন্তু ২০০০ সালে ম্যাচ ফিক্সিং স্ক্যান্ডালের দায়ে হঠাৎই নন্দিত থেকে নিন্দিতে পরিণত হন এ ক্রিকেটার। তাকে আজীবন নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শেষ হয়ে যায় ক্যারিয়ার।

অথচ ২০ বছর পর আজহারউদ্দিন জানালেন, কেন তাকে নিষিদ্ধ করা হয়েছিল, তা এখনও জানেন না তিনি।

Advertisement

সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে সে দাবিই করলেন ভারতের হয়ে ৯৯ টেস্ট খেলা এই সাবেক অধিনায়ক।

আজহারউদ্দিন বলেন, আমি সত্যিই জানি না কী কারণে আমাকে নিষিদ্ধ করা হয়েছিল। তাই আমি এর বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিই এবং আমি কৃতজ্ঞ যে ১২ বছর পর হলেও নির্দোষ প্রমাণিত হয়েছি।

তবে এত বছর পর এসে যা হয়েছে, তার জন্য কাউকে দোষ দিতে চান না বলেও জানান আজহারউদ্দিন।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, ভাগ্যে যা আছে তাই হবে। আমি প্রায় ১৬-১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। অধিনায়কত্ব করেছি ১০ বছরের মতো। এর চেয়ে বেশি আর কী চাইতে পারি আমি?’

উল্লেখ্য, ২০০০ সালে আজহারউদ্দিনকে আজীবন নিষিদ্ধ করেছিল বিসিসিআই। ২০১২ সালে নির্দোষ প্রমাণিত হওয়ার পর বিসিসিআই বেশ কয়েকবার তাকে সম্মানিত করেছে। আজহারউদ্দিনের নামে হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। ইডেন গার্ডেনসে ঐতিহ্যবাহী পিংক বল ম্যাচে ল্যাপ অব অনারের সম্মান দেয়া হয়েছে তাকে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa