
১. ‘আমি ম্যারাডোনা। যে গোল করে, ভুলও করে। আমি এগুলো সবই বয়ে বেড়াতে পারি। সবার সঙ্গে লড়াই করার মতো বিশাল এক কাঁধ রয়েছে আমার।’
২. ‘পেলে এবং আমার মধ্যে কে সেরা তা নিয়ে কোনো বিতর্ক থাকবে না। সবাই আমার কথাই বলবে।’
৩. ‘হ্যান্ড অব গড গোলটি দেওয়ার পর বললেন– আমি চাইছিলাম সতীর্থরা আমাকে জড়িয়ে ধরুক; কিন্তু কেউ আসছিল না…। আমি তাদের বললাম, এসো আমাকে জড়িয়ে ধর। না হলে রেফারি এটি বাতিল করে দেবে।’
৪. ‘ক্ষমা চেয়ে ইতিহাস পাল্টে দিতে পারলে আমি অবশ্যই তা করতাম। কিন্তু গোলটি এখনও একটি গোলই। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো এবং আমি হয়ে গেলাম বিশ্বের সেরা খেলোয়াড়।’
৫. গোল করার পর মেসি স্বাভাবিক উদযাপন করে। আর ক্রিশ্চিয়ানো গোল করে এমন ভাব করে যেন সে শ্যাম্পুর বিজ্ঞাপন শুটিং করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



