kadar

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকায় অভৈধভাবে বিদেশি আদলে গড়ে ওঠা ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু আওয়ামী লীগ নেতা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

আওয়ামী লীগের ১০৭ জন নেতার দেশভ্রমণে নিষেধাজ্ঞা জারির খবর এসেছে সংবাদমাধ্যমে। সে বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘বাইরে যাওয়ার বিষয়ে কতজনের বিরুদ্ধে নির্দেশনা রয়েছে আমি জানি না। সার্ভেইল্যান্সে আছে অনেকে, সেটা আমি জানি। সংখ্যাটা আমি ঠিক জানি না।’

শীর্ষ পর্যায়ের কোনও নেতারা নজরদারিতে আছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘সব তো আওয়ামী লীগের লোকজনই। আগে কোন দল ছিল এটা বলে তো লাভ নেই। আমি আমার দলে নিলাম কেন? এখন সে আমার দলের পরিচয়ই ব্যবহার করছে। কাজেই আমি ঘর থেকেই অভিযান শুরু করেছি।’

কাদের বলেন, ‘ক্যাসিনোর সঙ্গে জড়িত নেতারা ফাঁকি দিয়ে যেন দেশের বাইরে চলে যেতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। তারা বিষয়টি নজরদারিতে রেখেছে।’

বিদেশিদের জন্য ক্যাসিনোর অনুমতি দেওয়া উচিত- বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর এমন বক্তব্য দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘ক্যাসিনো পরিচালনার জন্য অনুমতি দেওয়া হবে কি হবে না, সেটি সরকার বা দলের শীর্ষ পর্যায়ে কোথাও আলোচনা হয়নি। কাজেই এই বিষয়টি আমি জানি না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.