Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার কিছু র‌্যাব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ ‘অত্যন্ত গর্হিত কাজ’: প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

কিছু র‌্যাব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ ‘অত্যন্ত গর্হিত কাজ’: প্রধানমন্ত্রী

By Hasan MajorMarch 28, 20224 Mins Read

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে র‌্যাব গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোন কারণ ছাড়াই এ বাহিনীর কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ ‘অত্যন্ত গর্হিত কাজ।’

তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) অপরাধীদের রক্ষা করে ও তাদের দেশে আশ্রয় দেয় এবং কোন প্রকার অপরাধ ছাড়াই আমাদের দেশে নিষেধাজ্ঞা আরোপ করে। এটাই তাদের চরিত্র। কাজেই তাদের ব্যাপারে এ ছাড়া আমি আর কি বলতে পারি।’

কিছু র‌্যাব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ ‘অত্যন্ত গর্হিত কাজ’: প্রধানমন্ত্রী

Advertisement
প্রধানমন্ত্রী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন।

র‌্যাব আজ সকালে রাজধানীতে এ বাহিনীর সদরদপ্তরে লে. কর্ণেল আজাদ মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করে।

র‌্যাবের ১৫ ব্যাটালিয়নের প্রত্যেকটি ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হয়।

প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানে র‌্যাব ২, ১০, ১৩ ও ১৪’র ব্যাটালিয়ন সদরদপ্তর, র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল, ‘মুজিব কর্ণার’ সম্বলিত র‌্যাব হেরিটেজ মিউজিয়াম উদ্বোধন করেন। তিনি র‌্যাব-৩ ব্যাটালিয়ন সদরদপ্তরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত সাজাপ্রাপ্ত খুনিদের আশ্রয় এবং তাদের নাগরিকত্ব দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুর সঙ্গে নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করে সে সব খুনিদের ফেরত পাঠাতে তাঁর সরকার যুক্তরাষ্টের বিচার বিভাগের কাছে বার বার আবেদন জানিয়েছে।

তিনি বলেন, তাদেরকে ফেরত পাঠানোর পরিবর্তে তাদের দেশে তারা খুনিদেরকে আশ্রয় দিয়েছে।

সরকার প্রধান বলেন, তাঁর সরকার কোন অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকলে যে কোন আইন শৃংখলা রক্ষাকারী সংস্থার সদস্য, র‌্যাব বা পুলিশের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, কিন্তুু এটা অত্যন্ত দুঃখজনক যে তাদের কোন বাহিনী অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকলেও তাদের বাহিনীর বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ গ্রহণ করে না। আবার তারাই কোন কারণ ছাড়াই আমাদের কিছু র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাষ্ট্রে গুলি করে এক শিশুকে এবং বুটের পাড়া দিয়ে এক ব্যক্তিকে হত্যা করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আইন শৃংখলা বজায় রাখার নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যে কোন সদস্য অপরাধ করলেও তাদের বিরুদ্ধে তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনা।

তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ যেখানে যে কেউ অপরাধ করলে তার ব্যবস্থা নেয়া হয়।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি জানেন না কি কারণে তারা হলি আর্টিসান ক্যাফে হামলাসহ জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে র‌্যাবের সফলতায় কেন যুক্তরাষ্ট্র কষ্ট পেল।

তিনি বলেন, লজ্জাজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের কিছু মানুষ দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।

তিনি বলেন, ‘তারা অপরাধী। তারা হয় চাকরি হারিয়েছে অথবা অপরাধ করে দেশ ছেড়ে পালিয়েছে।’

প্রধানমন্ত্রী র‌্যাব সদস্যদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।

রমজান মাসকে সামনে রেখে কতিপয় কালবাজারীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ঠেকাতে যে কোন ধরনের মজুদদারীর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান সত্ত্বেও সজাগ দৃষ্টি রাখতে তিনি র‌্যাব সদস্যদের নির্দেশ দেন।

র‌্যাব অবৈধ মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির সাথে সঙ্গতি রেখে এ ব্যাপারে ব্যাপকভাবে সফল হলেও প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে অভিযান আরো বৃদ্ধি করতে র‌্যাব সদস্যদের নির্দেশ দেন। তিনি সমাজ থেকে মাদক সম্পূর্ণভাবে উৎপাটন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন।

কক্সবাজারে রোহিঙ্গা জনস্রোত ও সেখানে ক্রমবর্ধমান অপরাধের ব্যাপারে তিনি বলেন, ওই জেলায় র‌্যাবের একটি সম্পূর্ণ ব্যাটালিয়ন মোতায়েনের পরিকল্পনা সরকারের রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পুলিশ মহাপরিদর্শক ড.বেনজীর আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে র‌্যাবের বিভিন্ন কর্মকা- এবং সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এই বাহিনীর সফলতার একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

সন্ত্রাসবাদ মোকাবিলার লক্ষ্যে ২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাব গঠন করা হয় এবং একই বছরের ২১ জুলাই এই বাহিনী অভিযান শুরু করে।

র‌্যাব সদস্যরা ২০০৪ সালের আগস্টে ২৩ দুর্ধর্ষ অপরাধীর অন্যতম পিচ্চি হান্নানকে গ্রেফতারের পর লাইনলাইটে আসে।

শান্তি ও স্থিতিশীলতাকে উন্নয়নের পূর্বশর্ত হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশ আইন-শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এভাবে তারা জাতির উন্নয়নে অবদান রাখছে।

তিনি বলেন, ‘দেশ ও জাতির উন্নয়নে র‌্যাবের অবদান অপরিসীম। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান থাকায় আমরা প্রতিটি উন্নয়ন পরিকল্পনা নির্বিঘেœ বাস্তবায়ন করে যাচ্ছি।’

দেশব্যাপী ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বজায় থাকা ও শান্তিপূর্ণ পরিবেশ দেশে বিনিয়োগ আকর্ষণের পূর্বশর্ত। অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রচুর দেশী-বিদেশী বিনিয়োগ অপরিহার্য।

সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি র‌্যাব ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানান।

সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক, সুন্দরবনে জলদুস্য ও বনদস্যু এবং দক্ষিণাঞ্চলে চরমপন্থী নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী র‌্যাবের প্রশংসা করেন।

তিনি আরও বলেন, তাঁর সরকার র‌্যাবকে আরো শক্তিশালী ও আধুনিকায়নের জন্য কাজ করছে। দুর্গম এলাকাগুলোতে অভিযান পরিচালনা সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য তারা একটি প্রকল্প হাতে নিয়েছে।-বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

July 17, 2026
Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

July 17, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

July 17, 2026

Latest News

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa