ভয়ঙ্কর একটি প্রতারক চক্রের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চক্রটি তুরস্কের একটি প্রতিষ্ঠান ‘টার্কিশডগ’-এর ওয়েবসাইট নকল করে টার্কিশ ডগ বিডি নামক ওয়েবসাইট খুলে তুরস্কে কিডনি প্রতিস্থাপনসহ বিভিন্ন রোগীদের পাঠানোর পর সে দেশে জিম্মি করে বিশাল অংকের অর্থ আদায় করে আসছিল।

রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার ও আলামত জব্দ করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে মিরপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় র্যাব-৪।
প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে, এ চক্রের সদস্যরা বিশ্বস্ততা অর্জনের জন্য তুরস্কের একটি প্রতিষ্ঠান ‘টার্কিশডগ’-এর ওয়েবসাইট অবিকল নকল করে টার্কিশ ডগ বিডি নামক ওয়েবসাইট খোলে। তারা কিডনি প্রতিস্থাপন, আইভিএফসহ বিভিন্ন রোগীদের তুরস্কে পাঠিয়ে সে দেশে জিম্মি করে বিশাল অংকের অর্থ আদায় করে আসছিল।
আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত
এক ভুক্তভোগীর করা মামলায় র্যাব-৪-এর একটি টিম অভিযান পরিচালনা করে চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করে এবং সংশ্লিষ্ট আলামত জব্দ করে। সংস্থাটি জানায়, তিন বছর ধরে এ চক্রটি জালিয়াতির সাথে জড়িত। এই সময়ে তারা কয়েক কোটি টাকার মালিক হয়েছে এবং বিলাসি জীবন-যাপন করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীরা তাদের দেয়া টাকা ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


