Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কিশোরী বয়সের মামলার রায় পেলেন দীর্ঘ ২৭ বছর পর চুলে পাক ধরলে
আইন-আদালত বিভাগীয় সংবাদ

কিশোরী বয়সের মামলার রায় পেলেন দীর্ঘ ২৭ বছর পর চুলে পাক ধরলে

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 26, 2022Updated:August 26, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ২৭ বছর আগে অ্যাসিড নিক্ষেপ করে এক কিশোরীর মুখমণ্ডল ঝলসে দেয় আবুল কালাম (৫৫) নামে এক ব্যক্তি। তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই মামলায় ৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। কিশোরীবেলার এ মামলার রায় পেলেন চুলে পাক ধরলে।

কিশোরী বয়সের মামলার রায় পেলেন দীর্ঘ ২৭ বছর পর চুলে পাক ধরলে

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন। পরে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্ত আবুল কালাম চকরিয়া উপজেলার বদরখালির ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাতারবাড়িপাড়ার আকবর আহমেদর ছেলে।

খালাসাপ্রাপ্তরা হলেন- আবুল কালামের দুই ভাই শাহাবুদ্দিন ও নূর কালাম, একই গ্রামের আবদুর রহমানের ছেলে কবির আহমেদ এবং চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার উত্তর কলাইজান গ্রামের মুস্তাফিজুর রহমান প্রকাশ মদন মিয়ার ছেলে ইউনুছ।

মামলার এজাহারের তথ্যমতে, ১৯৯৫ সালের ২৮ জুলাই সকাল ৭টায় মাতারবাড়িপাড়ার মৃত মোহাম্মদ আলমের মেয়ে হাসিনা বেগম (১৬) ও তার দুই চাচাতো ভাই বসতবাড়ির ভেতরে লেখাপড়া করছিল। হঠাৎ আবুল কালাম ও তার ৪ সঙ্গী হাসিনার কক্ষে ঢুকে। অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে। তখন আবুল কালাম তার হাতে থাকা দুই বোতল অ্যাসিড হাসিনার মুখে নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় ১০ আগস্ট চকরিয়া থানায় মামলা করেন হাসিনা বেগম।

কক্সবাজারের অতিরিক্ত জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সুলতানুল আলম বলেন, ১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন করার পর সাক্ষ্য গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ ২৭ বছর পর সেই মামলার রায় হলো বৃহস্পতিবার। এতে একজনের ১০ বছরের সাজা ও বাকিদের খালাস দেওয়া হয়। আদালত মনে করেছেন শুধুমাত্র অ্যাসিড নিক্ষেপকারীর সাজা হওয়ার দরকার।

হাসিনা বেগমের বরাত দিয়ে আইনজীবী আরও বলেন, ঘটনার সময় বাদী কিশোরী ছিলেন। যখন রায় পেলেন ততদিনে তার চুলে পাক ধরেছে। তিনি বিষয়টি আদালতকেও অবহিত করেছেন।

https://inews.zoombangla.com/%E0%A6%86%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%AA%E0%A6%9F%E0%A6%B2-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%87-%E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%B0/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘২৭’ আইন-আদালত কিশোরী চুলে দীর্ঘ ধরলে পর পাক পেলেন বছর বয়সের বিভাগীয় মামলার রায় সংবাদ
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

February 2, 2026
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
Latest News
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার দায় স্বীকার করলো গোলাম রাব্বানীর বন্ধু রুবেল

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

আশুলিয়া

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.