Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কিস্তির টাকা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
জাতীয়

কিস্তির টাকা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

By Shamim RezaMay 27, 20212 Mins Read

কিস্তির টাকা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্যবসায় স্বচ্ছলতা ফেরানোর আশায় এক বছর আগে বেসরকারি সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) থেকে ঋণ নিয়েছিলেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম (৩৫)। করোনা সঙ্কটে ব্যবসায় মন্দার কারণে কয়েকটি কিস্তি দিতে পারেননি তিনি। আর সেই কিস্তির টাকা আদায় করতে ওই ব্যবসায়ী এবং তার ভাই শাহিদুল ইসলামকে (৩০) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এনজিওর ব্যবস্থাপক ও তার সহযোগীদের বিরুদ্ধে।

বুধবার সকাল ১০টার দিকে পাবনার চাটমোহর উপজেলার রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগে জানা গেছে, এক বছর আগে চাটমোহরস্থ বেসরকারি সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) থেকে চার লাখ টাকা ঋণ নিয়েছিলেন উপজেলার অমৃতকুন্ডা গ্রামের মৃত আকবর আলীর ছেলে চাল ব্যবসায়ী জাহিদুল ইসলাম। ১৮ মাসে ১৮টি কিস্তিতে ঋণ পরিশোধ করার কথা। চাটমোহর রেলস্টেশনের দক্ষিণে সিএনজি স্টেশন মোড়ে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান। ইতিমধ্যে নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছিলেন জাহিদুল। তবে করোনা সঙ্কটে লকডাউনের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ২/৩টি কিস্তি বকেয়া পড়ে যায়। ব্যবসা চালু হলে কিস্তি পরিশোধ করবেন বলে পিসিডির ব্যবস্থাপক আইয়ুব আলীকে জানান তিনি।

এরই মধ্যে বুধবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পিসিডির ব্যবস্থাপক আইয়ুব আলী, পিসিডির মালিক শফিকুল আলম ভাতিজা হাসান ও সোহেলসহ কয়েকজন জাহিদুলকে কিস্তির টাকা পরিশোধ করতে বলেন। করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি কিছুদিনের মধ্যে টাকা পরিশোধ করার কথা জানান। কিন্তু তারা সেটি না মেনে অকথ্য ভাষায় গালিগালাজ এক পর্যায়ে ব্যবসায়ী জাহিদুলকে কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করেন পিসিডির ব্যবস্থাপকসহ অন্যরা। এ সময় জাহিদুলের ছোট ভাই শাহিদুল তাকে রক্ষা করতে গেলে তাকেও বেধরক মারপিট করে মাথা ফাটিয়ে দেয় আইয়ুব, হাসান গং। পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত দুই ভাইকে চাটমোহর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার আইনগত ব্যবস্থা চেয়ে ব্যবসায়ী জাহিদুল ইসলাম চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় দুই পক্ষ থানায় দু’টি আলাদা অভিযোগ দিয়েছে। অভিযোগ পাবার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগের বিষয়ে বেসরকারি সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি)’র ব্যবস্থাপক আইয়ুব আলী জানান, আমরা টাকা চাইতে গেছি, এটাই আমাদের অপরাধ। উল্টো তারাই আমাদেরকে মারছেন। আমাদের লোকও আহত হয়েছে। থানায় অভিযোগও দিয়েছি আমরা।

সংস্থার নির্বাহী পরিচালক আলহাজ¦ শফিকুল আলম জানান, আমি যতদূর জানি ছেলেটি আমাদের গ্রামের। সে ঋণ নিয়ে দীর্ঘদিন প্রায় ২ বছর হলো কিস্তি দেয় না। তবে আজকে মারামারির বিষয়টি আমি বিষয়টি জানি না। দেখি, খোঁজ নিয়ে জেনে নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa