কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ সময় উপস্থিত থাকবেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ। এছাড়াও উপস্থিত থাকবেন জেলা কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ উজ্বল, সদস্য সচিব গোলাম মর্তুজা সেলিম, এনসিপির জেলা আহবায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া প্রমূখ। কৃষক সমাবেশেকে ঘিরে কুড়িগ্রাম জেলার এনসিপির নেতা কর্মীর উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, কৃষক সমাবেশে জুলাই বিপ্লবের মহানায়ক, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ‘কৃষকের শক্তি, জাতীয় মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলার নেতাকর্মীরা মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আশা করছি, ৫ থেকে ৬ হাজার মানুষের সমাগম হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



