রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ৭ লাখ টাকা আদালতের নির্দেশে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।

বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে শাহজাহানপুর থানায় আনুষ্ঠানিকভাবে টাকাগুলো মালিক কাজী শহিদুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।
থানা সূত্র জানায়, গত ১৯ মে শাহজাহানপুর থানার একটি বিশেষ টিম দায়িত্ব পালনকালে পরিত্যক্ত অবস্থায় নগদ ৭ লাখ টাকা উদ্ধার করে। টাকা উদ্ধারের পর বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।
পরে উত্তর বাসাবো প্রেস গলি এলাকার বাসিন্দা কাজী শহিদুল ইসলাম শাহজাহানপুর থানায় এসে উদ্ধার হওয়া টাকার মালিকানা দাবি করেন। এ সময় পুলিশ তাঁকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়।
পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা, পুলিশের তদন্ত এবং উপযুক্ত প্রমাণ যাচাইয়ের ভিত্তিতে উদ্ধার হওয়া ৭ লাখ টাকা কাজী শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে কাজী শহিদুল ইসলাম শাহজাহানপুর থানা পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



