Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কুবি সমাবর্তনে ভুলে ভরা সনদ
শিক্ষা

কুবি সমাবর্তনে ভুলে ভরা সনদ

By Shamim RezaJanuary 31, 20202 Mins Read
Advertisement

ছবি : সংগৃহীত
জুমবাংলা ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনে গ্র্যাজুয়েটদের মধ্যে ভুলে ভরা মূল সনদপত্র বিতরণের অভিযোগ উঠেছে। অধিকাংশ সনদে কারও নিজের নাম, কারও বিভাগের নাম, আবার কারও হলের নামের বানানে ভুল রয়েছে।

সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে বিতরণ করা মূল সনদপত্রে এমন ভুল বানান মুদ্রণ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এদিকে বানানে ভুলের এমন সনদপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে মুখরোচক সমালোচনায় চাউর হচ্ছে ফেসবুকসহ নানা মাধ্যম। প্রতিষ্ঠার তের বছর পর গত ২৭ জানুয়ারি কুবির প্রথম সমাবর্তন অনুষ্ঠান হয়।

বেশ কয়েকটি মূল সনদপত্র ঘেঁটে দেখা যায়, Public Administration বিভাগের মোস্তফা কামালের সনদে (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) Pablic Administration মুদ্রণ হয়েছে। বিভাগের নামের এমন ভুল রয়েছে ওই ব্যাচের সকল শিক্ষার্থীর মূল সনদপত্রে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের ইংরেজি নামের বানান Nawab Foyzunnesa Chowdhurany Hall. কিন্তু ওই হলের শিক্ষার্থীদের মূল সনদপত্রে Nawab Faizunnissa Chaudhurani Hall বানান মুদ্রণ হয়েছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ইংরেজি নামের বানান দুইটি সনদপত্রে দুই ধরনের মুদ্রণ হয়েছে। এছাড়া সনদে Cumilla এর স্থলে Comilla, গ্র্যাজুয়েটদের অনেকের বিভিন্ন বিভাগ এবং তাদের নামেরও ভুল বানান মুদ্রণ হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সনদ পাওয়া মোস্তফা কামাল বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের মূল সনদে এরকম ভুল বানান মুদ্রণ করে বিতরণ করা হবে- তা ভাবা যায় না। আমাদের ব্যাচের সকলের সনদে এমনটি হয়েছে, যা দুঃখজনক।’

নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের শিক্ষার্থী লিমা আক্তার বলেন, ‘সনদে হল এর নামের বানানে এমন ভুল সত্যিই হতাশার। কুবি প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না।’ নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত ৮ জন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মূলত গ্র্যাজুয়েটদের মাঝে সনদপত্র বিতরণ করার জন্যেই সমাবর্তন অনুষ্ঠান করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে এমন ভুল বানানের সনদ বিতরণ করায় আমরা মর্মাহত। এক্ষেত্রে গ্র্যাজুয়েটরা তাদের সনদের বানান সংশোধনে উল্টো ভোগান্তির মুখে পড়েছেন।’

এবিষয়ে কুবির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং সনদ তৈরি ও বিতরণ উপ-কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল-মামুন সাংবাদিকদের বলেন, ‘সমাবর্তন অনুষ্ঠানে বিতরণ করা মূল সনদে বানান ভুল থাকার বিষয়টি আমার জানা নেই। আমরা তো নাম ও রেজিস্ট্রেশন নম্বরসহ খুঁটিনাটি বিষয়গুলো গুরুত্ব সহকারে অনেকবার দেখেছি। এরপরও ভুল থেকে থাকলে রবিবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। তাই কয়েক হাজার সনদ তৈরি করতে গিয়ে কিছু সনদে হয়তো বানানের ক্ষেত্রে এমন ভুল হতে পারে। তবে যেসব সনদে ভুল বানান মুদ্রণ হয়েছে সেগুলো কোনো ফি ছাড়াই সংশোধন/পরিবর্তন করে দেয়া হবে।’ সূত্র : ইত্তেফাক

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

February 2, 2026
মাউশি

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

February 2, 2026
হামদর্দ বিশ্ববিদ্যালয়

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

February 2, 2026
Latest News
ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

মাউশি

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

হামদর্দ বিশ্ববিদ্যালয়

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

শিক্ষকদের বকেয়া উৎসব

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষকদের ভাতা

শিক্ষকদের ভাতা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

শিক্ষক নিয়োগ

শিক্ষাপ্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ নিয়ে যা জানা গেল

Rastopoti

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাবেক দুই রাষ্ট্রপতির নাম বাদ

KU

কুবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৬৭.৪২ শতাংশ

Sikkha

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাস্তবায়নে চিঠি

ভোকেশনাল পরীক্ষার

এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.